Sahadat Store

Sahadat Store 01833500790

07/09/2022

মুশফিকুর রহিম, আমাদের গর্বের ধন। আমার হিসেবে বাংলাদেশের হয়ে খেলা সর্বকালের সেরা উইকেটকিপিং অলরাউন্ডার। মুশফিকের সাথে প্রথম পরিচয় শ্রীলংকার তাজসামুদ্রা হোটেলে, এটা হয়তো উনার মনে নেই। কুমিল্লা থেকে একটা গ্যাং খেলা দেখতে গিয়েছিলাম। ছোটখাটো মানুষটা একটু রীতির বাইরেই চলতেন। আনন্দ ফূর্তিকে অস্বীকার করার কিছু নেই, সফরে খানিক উদ্বেলিত উশৃঙ্খলতা মন্দ নয়। ক্যাপ্টেন আশরাফুলের মাধ্যমেই পরিচয়। কাজ শেষে সবাই যখন অবসর সময়টায় হালকা পার্টি মুডে থাকে তখনও মুশফিক সিরিয়াস। আমি নিজের চোখে দেখেছি ০৯.৩০ এ তিনি ডিনার শেষ করেই চলে গেছেন নিজের রুমে, বিশ্রাম এবং মনসংযোগ প্রয়োজন।

একটা সময়ে মুশফিক হয়ে উঠলেন বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ, দেশের মানুষ ভালবেসে নাম দেয় মিঃ ডিপেন্ডেবল। টেস্ট আর ওযানডে ক্রিকেটে তাঁর ডেডিকেশন বাংলাদেশ ক্রিকেটকে অনেক দিয়েছে। টি টুয়েন্টি ক্রিকেট আমার ভালই লাগেনা, উপভোগ করতে পারিনা। মুশফিকের মত গ্র্যামাটিক্যাল ক্রিকেটারের সাথে এই বিনোদন সর্বস্ব কদর্য ফরম্যাটটা আসলে যায়না। ভারতীয় লিজেন্ড ভিরাট কোহলি একশো সেঞ্চুরীর বিরল রেকর্ড করার সক্ষমতা রাখেন। T-20 বানিজ্যিক ক্রিকেটের কারনে তিনি আসলে রেস্টলেস। এই ফরম্যাটে তিনি যদি আর না খেলেন নিশ্চয়ই ক্রিকেট বিশ্বের সুযোগ হবে নতুন ইতিহাস দেখার।

মুশফিক বিশ্বক্রিকেটে বাংলাদেশের মত রাইজিং একটা দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমরা প্রতিদিনই তাঁর কাছ থেকে সফলতা আশা করি, অথচ গৌরবময় অনিশ্চয়তার এই খেলায় মুশফিকের অবদান ভুলে যাই মূহুর্তেই। ব্যাপারটা এমন- দিতে পারলে ভাল, না দিতে পারলে দলের বোঝা। অথচ একবারও ভাবিনা বাংলাদেশের ক্রিকেট মুশফিকের অনবদ্য অবদান নিয়ে। যাই হোক এটাই নিষ্ঠুর নিয়ম, বাঁচো মরো, ফর্মে থাকতেই হবে। মুশফিক T-20 ফরম্যাট থেকে অবসর নেয়ায় আমি ভীষন খুশী। দলের এই সিনিয়র ক্রিকেটারের বাকীটা সময় টেস্ট এবং ওয়ানডে তে যথেষ্ট অবদান রাখার সুযোগ আছে। এই ফাঁকে পাইপলাইনে থাকা ক্রিকেটারও দায়িত্ব নেয়ার সুযোগ পাবেন। আমার কাছে মুশফিক ছোট ক্রিকেট প্লেয়িং দেশের বিশাল তারকা। একজন বাংলাদেশী ক্রিকেট ফ্যান হিসেবে আমি মুশফিকের কাছে কৃতজ্ঞ। দেশের ক্রিকেটকে তিনি অনেক দিয়েছেন। আমার বিশ্বাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে ভবিষ্যতে অবসর নিলেও দেশের জন্য তাঁর অভিজ্ঞতা আমাদের খুব প্রয়োজন হবে। তিনি একজন অজেয় ফাইটার, মুশফিকুর রহিম তাঁর জায়গায় ওয়ান এন্ড অনলি। আপনার সুস্বাস্থ্য সফলতা আর দীর্ঘায়ু কামনা করি মিঃ ডিপেন্ডেবল। মানুষের আন্টিসান্টি কথায় কষ্ট নেবেন না, এগুলো একজন স্পোর্টসম্যানের কাছে শুধুই একটু মুচকি হাসির খোরাক মাত্র…

ভালবাসা অবিরাম…

07/09/2022

Happy Birthday dear Abul hayat baba...
You've always encouraged me to do my best, thankyou for being who you are.
We love you...

09/02/2022

লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার

20/10/2021
20/10/2021

শীর্ষ সন্ত্রাসী বালুয়াকান্দি মোবারকের ফাঁসি চাই শীর্ষ সন্ত্রাসী মোবারক দ্রুত গ্রেফতার চাই

29/05/2020

Hi Sahadat

Adresse

হাসনাবাদ করিমগঞ্জ
Democratic Republic Of The
950380

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Sahadat Store publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager