The PIXEL Moments

The PIXEL Moments Share your pixel moments which is captured by you�at THE PIXEL MOMENTS �

02/10/2020

গ্রুপের নিয়ম কানুনঃ
১. নিজের তোলা ছবি বা ধারণ করা ভিডিও আপনার ডিভাইসের নামটি ছবির ক্যাপশনে উল্লেখ করে পোস্ট করতে পারবেন।

২. নিজের সেলফি / ভিডিওতে অবশ্যই দুই-তৃতীয়াংশ প্রাকৃতিক অথবা অবকাঠামোগত দৃশ্য থাকতে হবে অন্যথায় পোস্টটি কোন সতর্কবাণী ছাড়াই মুছে ফেলা হতে পারে।

৩. গ্রুপ ছবি পোস্ট করা যাবে তবে অবশ্যই সেটা বিশেষ কোনো মুহূর্ত বা বিশেষ কোন স্থানের নাম উল্লেখ করতে হবেথাকতে হবে অন্যথায় পোস্টটি কোন সতর্কবাণী ছাড়াই মুছে ফেলা হতে পারে।

৪. গ্রুপের কোন ইভেন্ট ছাড়া আপনি যদি ৫টা ছবির অধিক পোস্ট করতে চান তবে আপনাকে আলাদা আলাদাভাবে পোস্ট করতে হবে। কোন মতেই একসঙ্গে ৫টার বেশি ছবি দেওয়া যাবে না।

৫. উস্কানিমূলক, ইভটিজিং অপমানজনক ভাষা ব্যবহার করে নিজেকে বাজে ভাবে নিচু মন মানসিকতার পরিচয়ে উপস্থাপন না করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, অন্যথায় গ্রুপ থেকে ব্লক হবেন অথবা আইনগত ব্যবস্থা নেয়া হবে।

৬. কোনও ব্যাখ্যা ছাড়াই কোনও ছবি ডিলিট বা কোনও সদস্যকে অপসারণ করার অধিকার এডমিনদের রয়েছে তবে এডমিনরা অবশ্যই যৌক্তিক কারণে তা করবেন।

৭. যখন তখন যত খুশি তত পোস্ট করতে পারবেন আপনার পোস্টে বেশি বেশি লাইক কমেন্ট পাওয়ার জন্য আপনার বন্ধু মহল ও পরিবারবর্গ কে অ্যাড করুন।

৮. গ্রুপ থেকে মাঝে মাঝেই বিভিন্ন ধরনের কনটেস্ট বা ইভেন্টের আয়োজন করা হবে, বিজয়ীদের জন্য সুন্দর সুন্দর গিফট ভাউচার থাকবে, সেইসব কনটেস্ট / ইভেন্টে অংশগ্রহণ করার জন্য অনুরোধ থাকলো।

৯. যেহেতু এটি একটি পাবলিক গ্রুপ এবং স্বয়ংক্রিয়ভাবে আপনার পোষ্ট অ্যাপ্রুভ হবে সুতরাং বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে গ্রুপের সঙ্গে থাকবেন।

আইসিটি আইনের ৫৭ ধারায় বলা হয়েছে–
(১ উপ-ধারা): ‘‘কোনো ব্যক্তি যদি ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন, যাহা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেহ পড়িলে, দেখিলে বা শুনিলে নীতিভ্রষ্ট বা অসৎ হইতে উদ্বুদ্ধ হইতে পারেন অথবা যাহার দ্বারা মানহানি ঘটে, আইন-শৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুন্ন হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করিতে পারে বা এ ধরনের তথ্যাদি কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে প্রদান করা হয়, তাহা হইলে তাহার এই কার্য হইবে একটি অপরাধ৷''
(২): ‘‘কোনো ব্যক্তি উপ-ধারা (১)-এর অধীন অপরাধ করিলে তিনি অনধিক চৌদ্দ বছর এবং ন্যূনতম সাত বৎসর কারাদণ্ডে এবং অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন৷''

ধন্যবাদান্তে @ দ্যা পিক্সেল মোমেন্টস

Address

Nusa Dua
Badung
80363

Website

Alerts

Be the first to know and let us send you an email when The PIXEL Moments posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The PIXEL Moments:

Share

Category