kalu deb nath

kalu deb nath photo or video Facebook

22/05/2024

একজন কৃষ্ণ ভক্ত একদিন মন্দিরে যাওয়ার জন্য তৈরী হচ্ছিলেন । তার পাঁচ বছরের ছেলেটি বললো বাবা আমাকে নিয়ে যাও মন্দিরে, আমিও যেতে চাই তোমার সঙ্গে । বাবা বললেন আমিতো মন্দিরে গিয়ে আরতি করবো কিন্তু তুমিতো আরতি করতে পারবেনা, তাহলে তুমি গিয়ে কি করবে? ছেলে বললো বাবা আমি চেষ্টা করবো তোমার সঙ্গে আরতি করতে । বাবা হাসতে হাসতে বললেন, ঠিক আছে বাবা চলো তাহলে ।

মন্দিরে গিয়ে বাবা আরতি করতে ছিলেন, সঙ্গে ছেলেও আস্তে আস্তে কিজানি গুনগুন করতে ছিল । আরতি শেষ হওয়ার পর বাবা ছেলেকে জিজ্ঞেস করলেন, " তুমি কি গুনগুন করছিলে?"

ছেলে উওর দিল, " বাবা আমি ভগবানকে পাঁচ বার অ, আ, ক, খ গুলি শুনিয়ে দিয়ে বলেছি যে আমি স্বরবর্ন এবং ব্যঞ্জনবর্ন গুলি তোমাকে বলে দিলাম, ভগবান এবার তুমি এগুলি থেকে বেছে বেছে তোমার আরতি তুমি নিজেই বানিয়ে নাও ।"

ছেলের মুখে এই কথা শুনে বাবা হতবাক হয়ে গেলেন ।

সত্যি কথা হলো-
দুনিয়া কেবল বাইরের দিকটাই দেখে, ভাব দেখেনা,
কিন্তু ভগবান কেবল ভাবই দেখেন, বাইরের দিকটা দেখেন না ।

হরে কৃষ্ণ ।🌺🌺🌺🥀🥀🌹🌹😘😓💚💚🌺🙏🙏💚

Address

Agartala
799145

Website

Alerts

Be the first to know and let us send you an email when kalu deb nath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to kalu deb nath:

Share