Osman Goni

Osman Goni আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আমার পেজ টা দেখতে আসার জন্য ধন্যবাদ 🥰🌹
প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমার এই পেজটিকে follow করে রাখুন 😊🎉

লাইফের খারাপ সময়ে নিজেকে ঠিক রাখবেন কীভাবে?জীবনে এমন একটা সময় আসে, যখন কারো ফোন ধরতে মন চায় না। আয়নায় নিজের চেহারাটাও কে...
19/08/2025

লাইফের খারাপ সময়ে নিজেকে ঠিক রাখবেন কীভাবে?

জীবনে এমন একটা সময় আসে, যখন কারো ফোন ধরতে মন চায় না। আয়নায় নিজের চেহারাটাও কেমন অচেনা লাগে।

মন চায়- কেউ একজন এসে বলুক, তুই ঠিক হয়ে যাবি।

কিন্তু কেউ আসে না।

এই সময়টাকেই বলে - জীবনের অন্ধকার সময়। একলা সময়। চুপচাপ ভেঙে পড়ার সময়।

তখন মাথার ভিতর বারবার ঘুরতে থাকে কিছু প্রশ্ন:

- আমিই কেন বার বার এমন পরিস্থিতিতে পড়ি?
- এই কষ্ট কবে যাবে?
- আমি কি পারবো?

বেশিরভাগ মানুষ এই প্রশ্নগুলোর উত্তর খোঁজে বাইরের দিকে। কিন্তু উত্তরটা থাকে একদম ভিতরে।
আপনার নিজের ভিতরেই।

এই কঠিন সময়টা এসেছে আপনাকে থামাতে না, আপনাকে বদলে দিতে।

… ভিতর থেকে, ধীরে ধীরে।

এই সময়টায় যা করতে পারেন…

১. নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন।
সব দোষ নিজের ঘাড়ে তুলে নিলে আপনি আর- ভেঙে পড়বেন।

আমিই কেন? না ভেবে বলুন- এই সময়টা থেকে আমি কী শিখতে পারি?

২. নিজেকে সময় দিন।
কষ্টে থাকাটা অস্বাভাবিক কিছু না।
সবসময়- ভালো থাকতে হবে- এই চাপটুকু সরিয়ে ফেলুন।

কখনো কখনো শুধু বেঁচে থাকাটাই যথেষ্ট।

৩. ছোট ছোট জিনিস যা ভালো লাগতো তা করেন।
ছাদে বসে থাকা, রোদে হাঁটা, পুরনো গানে ডুবে যাওয়া - এই ছোট ছোট মুহূর্তগুলো অন্ধকারে
এক একটা আলো হয়ে ওঠে।

৪. একা থাকুন, কিন্তু একঘরে হবেন না।
নিজের জন্য সময় নিন, কিন্তু সম্পর্কগুলো একদম ছেড়ে দিবেন না।

মন খুলে কথা বলার মতো একজন মানুষ রাখুন পাশে।

৫. লিখুন।
ভিতরের কথা যদি কাউকে না বলা যায় লিখে ফেলুন।অগোছালো হলে হোক।

কাগজ কখনো আপনাকে ভুল বুঝবে না। জাজ করবে না। বরং ভিতরটা হালকা করে দিবে।

একটু চিন্তা করুন তো…

আপনি এখন যা অনুভব করছেন, এটা কী চিরদিন থাকবে?

না থাকবে না।
সময় বদলায়।

কিন্তু আপনি যদি এখনই হাল ছেড়ে দেন, তাহলে জানতেই পারবেন না- শেষ মাথায় কী অপেক্ষা করছিল আপনার জন্য।

মাঝে মাঝে কেবল বেঁচে থাকতে হয়।

কেবল বেঁচে থাকলেও জীবনে কতকি হয়!

আজকের এই কষ্ট একদিন কি আপনার গর্বের গল্প হতে পারে।

“ একটা সময় ছিলো যখন আমি অনেক কষ্টে ছিলাম। কিন্তু আমি হেরে যাইনি।“

এই লাইনটা যেন একদিন আপনি নিজের মুখে বলতে পারেন।

অন্ধকার সময়টায় বাইরের আলো খোঁজার দরকার নেই।

নিজের ভিতরে তাকান।

আপনার আলোটা হয়তো নিভু নিভু করছে কিন্তু একেবারে নিভে যায়নি।

একদিন ঠিকই আপনি বলবেন - আল্লাহ আমাকে ভেঙে ফেলেননি, বরং নতুন করে গড়ে তুলেছেন।

ভুলে যাবেন না…
রাত যত গভীর হয়, সকাল ততই নিকটে আসে।

জাস্ট একটু ধৈর্য ধরেন।

21/06/2025

বয়স বাড়ে,,,কিন্তু সেই ছোটবেলার সরলতা কি কোনোদিন ছাড়ে? 🤔💭👧
যদিও বা নিয়মিত স্কুল যাওয়া হতো না তবুও স্কুল জীবনের শেষ ছিলো এই দিন টি।
আহারে কত হাসি, কত ঠাট্টা, কতই আনন্দময় মুহূর্ত।
Hossainnagar d o sr madrasah fazil

16/02/2025

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আলিমিয়াত সম্পূর্ণ হলো।

01/02/2025

যারা একসময় একসাথে পথ চলত, তারা আজ সময়ের নিষ্ঠুর ধারায় ছিটকে পড়েছে ভিন্ন ভিন্ন গন্তব্যে। বন্ধুত্ব এখন শুধুই স্মৃতির বোঝা, ব্যস্ততার নামে সম্পর্ককে গলা টিপে হত্যা করার নতুন পদ্ধতি। একসময়ের অটুট বন্ধন আজ সুবিধাবাদের নোংরা খেলায় পরিণত হয়েছে, যেখানে অনুভূতিগুলো অবহেলার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, আর নামমাত্র সম্পর্ক শুধু সামাজিক শিষ্টাচারের ঠুনকো অভিনয় মাত্র।

01/02/2025
Days go,,, life changes,,, definition of life changes!!!!
07/10/2023

Days go,,, life changes,,, definition of life changes!!!!

Address

Berhampore
742149

Telephone

+917866911566

Website

Alerts

Be the first to know and let us send you an email when Osman Goni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share