06/07/2025
গানে গল্পে আড্ডায় পার হল গোলোকের আরও একটি আনন্দ যাপনের প্রচেষ্টা... এই প্রচেষ্টার নাম ভেবেছি
Folk Camping...পাঁচ থেকে দশ জন সঙ্গীতপ্রেমী বন্ধু একত্রিত হলে আমরা আয়োজন করব বীরভূমের সুপ্রসিদ্ধ জয়দেব কেঁন্দুলী গ্রামে অজয় পাড়ে রাত্রিবাস, ঘরোয়া বাংলা খাবার, প্রকৃতি ভ্রমণের সুযোগ ও লোকসংস্কৃতি চর্চার আসর ।
22-29 June 2025 Golok Ecospace এ প্রথমবার একসাথে বৈঠকী বাউল আসর আলোকিত করেন তারাপীঠের প্রবীণ মাতৃসাধক কানাই দাস বাউল ও জয়দেব কেঁন্দুলীর কিংবদন্তি শিল্পী অনাথবন্ধু ঘোষ, কেঁন্দুলীর ভূমিপুত্র লক্ষণ দাস বাউল, সাধু দাস বাউল,কাঙাল খ্যাপা, সমীরণ দাস বাউল, সোনা খ্যাপা ।
সকল শিল্পী বন্ধুদের জানাই অশেষ কৃতজ্ঞতা যাদের সহযোগিতা ও সমর্থন আমাদের বারে বারে সমৃদ্ধ করেছে
TarkataZ এর Folk Camping এ অংশগ্রহণকারী সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ
পরবর্তী Folk Camping 10-14 July 2025
আশা রাখি আবার দেখা হবে
শুভেচ্ছা সহায়
জয় গুরু
Miles2Go - a Souvik Roy story