Love U Bongaon

Love U Bongaon Love u Bongaon is a Page,where about the history,Beauty,Devlopment,Calture of The Bongaon can be dis

নূতন রুপে বনগাঁ "পাঁচ মাথা-হাই স্কুল মোড়ের"..      " শিব মন্দির"
27/11/2017

নূতন রুপে
বনগাঁ "পাঁচ মাথা-হাই স্কুল মোড়ের"..
" শিব মন্দির"

কি হবে এটা বলত বন্ধুরা......
10/11/2017

কি হবে এটা বলত বন্ধুরা......

09/11/2017

৫২ বছর আগে ছিল "বরিশাল এক্সপ্রেস" এখন হল "বন্ধন এক্সপ্রেস "...
বরিশাল এক্সপ্রেস ছিল একটি রেলওয়ে ট্রেন যেটি এখনকার ভারত-বাংলাদেশ (তখনকার পূর্ব পাকিস্তান) রেললাইন বরাবর চলাচল করত। ট্রেনটি ভারতের কলকাতার সাথে বাংলাদেশের খুলনা শহরের সংযোগ রক্ষা করত। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ এর সময় এই রেলওয়ে সংযোগটি বন্ধ করে দেওয়া হয়।
"বরিশাল এক্সপ্রেস" - শিয়ালদহ থেকে খুলনা পর্যন্ত চলতো... ভায়া পেট্রাপোল-বেনাপোল।
"বন্ধন এক্সপ্রেস" ছুটবে কলকাতা থেকে খুলনা ...ভায়া পেট্রাপোল-বেনাপোল।

"নিমতলার নীলকুঠি" (বিখ্যাত "নীলদর্পণের" ঐতিহাসিক নীলকুঠি)চৌবেড়িয়া,বনগাঁ চৌবেড়িয়া গ্রামের উৎপত্তির ইতিহাস খুঁজে পাওয়া যায়...
29/08/2017

"নিমতলার নীলকুঠি" (বিখ্যাত "নীলদর্পণের" ঐতিহাসিক নীলকুঠি)
চৌবেড়িয়া,বনগাঁ

চৌবেড়িয়া গ্রামের উৎপত্তির ইতিহাস খুঁজে পাওয়া যায় তার নামের মধ্যে , যে যমুনা নদীর তীরে চৌবেড়িয়া সে নদীকে দেখলে আজ বিশ্বাস হতে চাইবে না যে এই সেই যমুনা যার তীরে আগ্রা তীরে মথুরা,বৃন্দাবন যার তীরেই ব্রজের রাখাল শ্রীকৃষ্ণের বাঁশী বাজত । যা প্রয়াগ তীর্থে গঙ্গা আর সরস্বতী নদীর সাথে মিশে ত্রিবেণী সঙ্গম এর সৃষ্টি করে বহুজনের আকাঙ্খিত তীর্থক্ষেত্র পরিণত হয়েছে । সেই যমুনা বাংলার মুক্তবেণী হুগলী জেলার ত্রিবেণীতে গঙ্গা ও সরস্বতী থেকে বিচ্ছিন্ন হয়ে প্রবেশ করেছে নদীয়ার সীমারেখা দিয়ে অধুনা ২৪ পরগনা জেলার মধ্যে । প্রশস্ত স্রোতস্বতী যমুনা একদিন চৌবেড়িয়া গ্রামের চারিদিকে বেষ্টন করে কুলু কুলু নাদে বয়ে যেত । পাঠান আমলের শেষের দিকে কাশীনাথ রায় নামে এক কায়স্ত রাজা ঐখানে দুর্গ নির্মাণ করেন আর তার নাম করন করেন *চতুবেষ্টিত দুর্গ । যমুনা যার চারিদিকে পরিখার কাজ করত, কাশিনাথের এই সুদৃঢ় সুরক্ষিত দুর্গে প্রবেশ করাও খুব শক্ত ছিল।
বাংলাদেশে মোঘল আধিপত্য বিস্তারের জন্য আকবরের প্রধান সেনাপতি মানসিংহ পাঠানদের সাথে যুদ্ধ করতে বাংলায় আসেন সে সময় কাশীনাথ মোঘলদের যথেষ্ট সাহায্য করে ছিল, মোঘল-পাঠান যুদ্ধে মোঘলদেরই জয় হয়, কাশীনাথের সাহস,বীরত্ব ও যুদ্ধকৌশলে মুগ্ধ হয়ে সম্রাট আকবর কাশীনাথ কে *সমর সিংহ* উপাধি দেন । কাশীনাথ আধিক দিন আর বাঁচতে পারেননি তিনি গুপ্ত ঘাতকের হাতে নিহত হন ।
কাশীনাথের স্ত্রী সে ঘাতক কে চিনেছিলেন, একজন ক্ষমতালোভী মোঘল অনুগ্রহপুষ্ট কর্মচারী । রানী তার বিরুদ্ধে নালিশ জানান আকবরের কাছে, আকবরের রাজসচিব টোডরমল্ল,সেনাপতি মানসিংহ আরও ছোটবড় কর্মচারী এলেন চতুবেষ্টিত দুর্গে, সেখানে দরবার বসল , টোডরমল্ল সেই বিশ্বাসঘাতক কর্মচারীকে উপযুক্ত শাস্তি দিলেন । এই চতুবেষ্টিত দুর্গেই বাংলাদেশে মোঘলদের প্রথম দরবার । এই দুর্গ থেকেই সর্বপ্রথম আকবরের বঙ্গবিজয় ঘোষণা করা হয় । রমেশচন্দ্র দত্ত মহাশয় এই চতুবেষ্টিত দুর্গের পটভুমিকায় বনগ্রামের মহকুমা শাসকের বাংলোর বকুলতলায় বসে তাঁর *বঙ্গবিজেতা উপন্যাসটি রচনা করেন । ঐ ঐতিহ্যবাহী দুর্গের কোন চিহ্ন অবশিষ্ট নেই । সমস্তই যমুনা গ্রাস করেছে । পূর্বের ঐ চতুবেষ্টিত দুর্গের সংলগ্ন স্থান বর্তমানে চৌবেড়িয়া ।
**বঙ্গবিজয় ঘোষণার কিছুকাল পরেই ঐ চতুবেষ্টিত দুর্গ সকল গৌরব ব্যথা বেদনা বুকে নিয়ে চিরতরে আত্মগোপন করেছে যমুনার গর্ভে । নতুন তিনখানি গ্রাম কত উত্থান পতন, দুঃখ কষ্ট লাঞ্ছনার স্মৃতি বুকে নিয়ে আজও বেঁচে আছে ।
ব্রিটিশ আমলে নীলকুঠি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলার বিভিন্ন স্থানে , ইচ্ছামতীর তীরে মোল্লাহাটি (বনগাঁ) ছিল তাঁর প্রধান কাযক্ষেত্র । যমুনা নদীর তীরে চৌবেড়িয়ার অপর পারে *নিমতলার কুঠির ধবংসাবশেষ আজও বর্তমান । নাট্যকার দীনবন্ধু মিত্র এই নিমতলার কুঠির কে কেন্দ্র করেই তাঁর বিখ্যাত * নীলদর্পণ উপন্যাস টি রচনা করেছিলেন

"নবরুপে শ্রী শ্রী কালী মাযের মন্দির্"টালিখোলা, বনগাঁ
22/08/2017

"নবরুপে শ্রী শ্রী কালী মাযের মন্দির্"

টালিখোলা, বনগাঁ

শহরের আরও এক নতুন শপিংমল "কসমো"...।
19/09/2016

শহরের আরও এক নতুন শপিংমল "কসমো"...।

"ঈদ মুবারক"...সকল কে...স্থান- খানকাহ শরিফ,মতিগজ্ঞ, বনগাঁ(নিজস্ব চিত্র)
13/09/2016

"ঈদ মুবারক"...সকল কে...

স্থান- খানকাহ শরিফ,
মতিগজ্ঞ, বনগাঁ

(নিজস্ব চিত্র)

বড় ঠাকুরানীর মন্দির(১৬৪ বছর প্রাচীন)ছয়ঘরিয়া,বনগাঁ জেনেনিন প্রাচীন এই মন্দির দুটির তাৎপর্য  এবং কেন ওই গ্রামের নাম "ছয়ঘরি...
07/09/2016

বড় ঠাকুরানীর মন্দির(১৬৪ বছর প্রাচীন)
ছয়ঘরিয়া,বনগাঁ

জেনেনিন প্রাচীন এই মন্দির দুটির তাৎপর্য এবং কেন ওই গ্রামের নাম "ছয়ঘরিয়া"...

বনগ্রাম শহর উৎপত্তির বহু পূর্বে এই গ্রামের উৎপত্তি,রাজা রামচন্দ্র খাঁর জামাতার বংশধরেরাই এই গ্রামের প্রতিষ্ঠা করেন,পূর্বে এই অঞ্চল ছিল জঙ্গলাকীর্ণ ।খরস্রোতা নাওভাঙ্গা নদী বয়ে যেত গহীন জঙ্গলের বুক চিরে । রাজা রামচন্দ্র খাঁ ও তাঁর জামাতা বাংলার মুসলমান শাসক হুশেন শাহের অনুগ্রহ পুষ্ঠ ছিলেন,রমাবল্লভ মুখোপাধ্যায় তাঁরই জামাতা,রায়চৌধুরি উপাধি তে ভূষিত হন ও বহু ভূসম্পত্তির মালিক ছিলেন তিনি । পরবর্তী কালে রাজা রামচন্দ্র খাঁর জামাতা রমাবল্লভ মুখোপাধ্যায় খুরম বিদ্রোহের সময় সম্রাট জাহাঙ্গীরকে সাহায্য করেন,সে কারনে জয়পুর ও মুলঘর পরগনার জায়গীরদারী লাভ করেন । তিনি ইচ্ছাপুরে আনুমতি দেবী কে বিবাহ করেন । তাঁর ছয় পুত্র । ছয় পুত্রের একজন সন্ন্যাস গ্রহণ করেন । অপর একভাই নিঃসন্তান ছিলেন । আর একভাই বিবাহের কিছু পূর্বে মারা যান । বাকি তিন ভাই যারা ছিলেন তাদের মধ্যে কনিষ্ঠ গোবরপুরে বসতি স্থাপন করেন । অপর দুই ভাই ছয়ঘরিয়াতে বসবাস করেন । তারা ছয় ভাই ছিলেন বলেই এই গ্রামের নামকরণ করেন " ছয়ঘরিয়া " । যাদের বংশধরেরা বন্দ্যোপাধ্যায়,চটটোপাধ্যায়,গঙ্গোপাধ্যায় এখনও এই গ্রামেই বসবাস করেন । বিশ্ববিখ্যাত প্রত্নতাত্তিক রাখালদাস বন্দ্যোপাধ্যয় এই গ্রামেরই সন্তান । চটটোপাধ্যায় বংশেও অনেক কৃতি সন্তান জন্মেছেন । বন্দ্যোপাধ্যায় বংশের কন্যা 'চৌধুরী ঘরণী' হয়ে ছয়ঘরিয়া পূর্বপাড়ায় ১২৫৯ সালে এই মন্দির দুটি প্রতিষ্ঠা করেছিলেন । প্রায় ১৬৪ বছর পুরাতন এই জোড়া শিবমন্দির দুটির অস্তিত্ব আজ বিপন্ন । ছয়ঘরিয়ার কত গৌরবময় সুসময় এর সাক্ষী এই মন্দির দুটি । যা এখনও বনগাঁ ছয়ঘরিয়ার বুকে দাড়িয়ে আছে তাদের একমাত্র অভিভাবক প্রাচীন এই বট গাছের সৌজন্যে...

বনগাঁ রেলওয়ে জংশন... (নিজস্ব চিত্র)
30/08/2016

বনগাঁ রেলওয়ে জংশন...

(নিজস্ব চিত্র)

ভূপেন্দ্র নাথ শেঠ মহা শ্মশান , বনগাঁ (নিজস্ব চিত্র)''অথচ কত লোকের চিতার ছাই ইছামতীর জল ধুয়ে নিয়ে গেল সাগরের দিকে,জোয়ারে ...
28/08/2016

ভূপেন্দ্র নাথ শেঠ মহা শ্মশান , বনগাঁ (নিজস্ব চিত্র)

''অথচ কত লোকের চিতার ছাই ইছামতীর জল ধুয়ে নিয়ে গেল সাগরের দিকে,
জোয়ারে যায় আবার ভাটায় উজিয়ে আসে,
এমনি বার বার করতে করতে মিশে গেল দূর সাগরের নীল জলের বুকে...''

­- শ্রী বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

বনগাঁ লোকালচেনা ছন্দে বনগাঁ জংশনে ঢুকছে....স্থান- বনগাঁ রেলওয়ে জংশন(নিজস্ব চিত্র)
06/09/2015

বনগাঁ লোকাল
চেনা ছন্দে বনগাঁ জংশনে ঢুকছে....

স্থান- বনগাঁ রেলওয়ে জংশন(নিজস্ব চিত্র)

Address

Bongaon, Station Road
Bongaon
BONGAON,STATIONROAD

Alerts

Be the first to know and let us send you an email when Love U Bongaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category