30/12/2022
বিশেষভাবে মনে রাখবেন শনিবার এবং রবিবার বাইক নিয়ে জয়ন্তীর জঙ্গলে প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে।
লেপচাখা: বক্সা পাহাড়ের কোলে অবস্থিত একটি ছোট্ট কিন্তু সুন্দর একটি গ্রাম। যার প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ের নিস্তব্ধতা, সবুজ বনরাশির শান্ত শীতল ছায়া এবং খরস্রোতা নদীর গর্জন আপনার মনকে প্রফুল্লিত করে তুলবে। একঘেয়েমি জীবনের থেকে বের হয়ে একটু অক্সিজেন নেবার জন্য লেপচাখা ঘুরে আসাই যায়। স্থানীয় জনজাতির অনাড়ম্বর, সহজ সরল কিন্তু প্রতিকূল জীবন যাপন মনকে নাড়া দিয়ে উঠবে।
কীভাবে যাবেন?
এখানে আমরা দু ভাবে যেতে পারি, ব্যক্তিগত বাইক অথবা গাড়ি নিয়ে আবার স্থানীয় অটো কিংবা বাসে চেপেও যাওয়া যায়। তবে আমরা কিন্তু সরাসরি বক্সা পাহাড় পর্যন্ত গাড়িতে যেতে পারবো না। আলিপুরদুয়ার থেকে নির্দিষ্ট রুটের গাড়িতে করে শান্তালাবাড়ি পর্যন্ত পৌঁছানো যায়। যদি আপনারা স্থানীয় রুটে যে সকল গাড়ি চলাচল করে তাতে করে যান, তবে আপনাকে কোন প্রবেশ মূল্য দিতে হবে না, কিন্তু যদি আপনারা নিজস্ব বাইক অথবা গাড়ি করে যান তবে আপনাকে তার জন্য আলাদা প্রবেশ মূল্য (জন প্রতি ১১০/- টাকা) দিতে হবে। রাজাভাত খাওয়া গেট থেকে জয়ন্তী কিংবা বক্সা জঙ্গলে প্রবেশ করার জন্য টিকিট পাওয়া যায়। সঙ্গে আধার কার্ড বা সেই জাতীয় কোন পরিচয় পত্র অবশ্যই নিয়ে নেবেন।
বিশেষভাবে মনে রাখবেন শনিবার এবং রবিবার বাইক নিয়ে জয়ন্তীর জঙ্গলে প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে। অবশ্য চার বাহন নিয়ে প্রবেশের ক্ষেত্রে কোন নিষেধ নেই।
বক্সা ফোর্ট বা লেপচাখায় যেতে হলে স্থানীয় গাইড নেওয়া বাধ্যতামূলক।
আমরা গাইড হিসেবে পেয়েছিলাম Mr. Suresh Chetri (M- 9434874462) কে, খুব সুন্দর এবং ভালো মনের একজন মানুষ।
লেপচাখাতে রাত্রি যাপন করবার জন্য আপনারা নীচের এই হোমস্টেগুলোতে যোগাযোগ করতে পারেন। একজন মানুষের সারাদিনের খাওয়া খরচ এবং রাত্রিযাপনসহ খরচ পড়বে ১০০০ টাকা থেকে ১২০০ টাকা।
1)Rinchui D**a
Contact No. 8597766928
2) Neema duppa
Contact No. 7501202805