• Perfect Dharmanagar

• Perfect Dharmanagar ❣️

15/02/2026

পুলিশ কি আইন জানে না, না মানতে চায় না? দেখুন পুলিশ কীভাবে আইন লঙ্ঘনের সাথে জড়িয়ে পড়ছে । সম্প্রতি ঘটনা গতকাল কাঞ্চনপুর থেকে ধর্মনগর আসার পথে এই দৃশ্য চোখে পড়ল ।
Vehicle Details TR01J0806 .

৮২৩ বছর পর ফিরে এল এই বিরল মুহূর্ত! 😱 ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসটি সাধারণ কোনো মাস নয়
02/02/2026

৮২৩ বছর পর ফিরে এল এই বিরল মুহূর্ত! 😱 ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসটি সাধারণ কোনো মাস নয়

Budget 2026 | Product Price |  বাজেট ২০২৬, কোন কোন জিনিসের দাম বাড়ল, কোন কোন জিনিসের দাম কমল, দেখে নিন এক নজরে
01/02/2026

Budget 2026 | Product Price | বাজেট ২০২৬, কোন কোন জিনিসের দাম বাড়ল, কোন কোন জিনিসের দাম কমল, দেখে নিন এক নজরে

প্রত্যেক বছরের ন্যায় এবারও ধর্মনগর হরি মন্দিরের কীর্তন শুরু হয়েছে ।
01/02/2026

প্রত্যেক বছরের ন্যায় এবারও ধর্মনগর হরি মন্দিরের কীর্তন শুরু হয়েছে ।

পুত্রের বয়স ৯ মাস হল। এই ৯ মাসে তাকে ১ মিনিটের জন্যও মোবাইল দেওয়া হয়নি। তার কোনো স্ক্রিন টাইম নাই। এখানে এখন মাইনাস ৪০ প...
01/02/2026

পুত্রের বয়স ৯ মাস হল। এই ৯ মাসে তাকে ১ মিনিটের জন্যও মোবাইল দেওয়া হয়নি। তার কোনো স্ক্রিন টাইম নাই। এখানে এখন মাইনাস ৪০ পর্যন্ত ঠান্ডা হয়, তবুও আমরা নিয়মিত তাঁকে নিয়ে হাঁটতে বের হই। সে তাই হরিণ চেনে, পাখি চেনে, গাছ চেনে, আকাশ চেনে, মেঘ চেনে, তারাদের চেনে……।

দেড় মাস বয়স থেকে আলিঙ্গন তার খেলনা হিসেবে বই পেয়েছে। তখন থেকেই প্রতি রাতে তার বাবা তাকে বই পড়ে শোনায়। এখন সে সপ্তাহে দুই দিন আমাদের সাথে লাইব্রেরিতে যায়। তার বাবা-মা বই পড়ে, সেও তার মতো করে বই খুলে দেখে।

আমি জানি না আমাদের ছানাটা ভবিষ্যতে কেমন হবে, কতটা বই ভালোবাসবে, কিন্তু এটা জানি... যতদিন ও আমাদের কাছে আছে আমরা চেষ্টা করে যাবো সমস্ত সুন্দরের সাথে ওর পরিচয় করিয়ে দিতে। ও যেন প্রজাপতি ভালোবাসে, ও যেন চাঁদ দেখে মুগ্ধ হয়। ও যেন জানতে চায়,

কি আছে ও মহাকাশমণ্ডলে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে?

.

পাটনায় একটি মেয়ে (ইনফ্লুয়েন্সর) তার স্কুলের পুরনো বন্ধুর হঠাৎ দেখা পেয়েছে। ছেলেটা এখন ডোমিনোজে ডেলিভারি দেয়। এই জায়গ...
30/01/2026

পাটনায় একটি মেয়ে (ইনফ্লুয়েন্সর) তার স্কুলের পুরনো বন্ধুর হঠাৎ দেখা পেয়েছে। ছেলেটা এখন ডোমিনোজে ডেলিভারি দেয়। এই জায়গায় দাঁড়িয়ে একজন মানুষ হিসেবে তার প্রথম প্রশ্ন হওয়া উচিত ছিল -
“কেমন আছিস রে?”
কিন্তু না। সে ফোন বের করল। ভিডিও চালু করল। আর হেসে হেসে বলল -
“স্কুলে তো সবাইকে মোটিভেট করতিস, আর এখন পিজ্জা ডেলিভারি দিচ্ছিস?”
তারপর আরও নীচে নেমে গেল —
“৩০ বছর বয়সে ডোমিনোজে কাজ করতে কেমন লাগে বল তো?”

এইটা কৌতুক নয়। এইটা মজা নয়। এটা কনটেন্ট নয়।
এইটা এক ধরনের নোংরা মানসিকতা। অন্যের কষ্ট দেখে নিজের অহংকারকে সাটিসফাই করা। এ কেমন পৈশাচিক মনোবৃত্তি? এরা কিরকম ইনফ্লুয়েন্সর ? সমাজকে কি বার্তা দেয়? মানুষকেই বা কি ইনফ্লুয়েন্স করে?

আরও লজ্জার কথা কী জানেন? সে বলেছে এই ভিডিওটা নাকি বন্ধুদের পাঠাবে, যাতে সবাই মিলে হাসাহাসি করে খিল্লি করা যায়। মানে একটা মানুষের সম্মানকে ভাইরাল করে নিজের সস্তা আনন্দ খোঁজা।

এই মেয়েটা শুধু বন্ধু হিসেবে ব্যর্থ নয়,মানুষ হিসেবেও চূড়ান্ত ব্যর্থ ।

ও আরামে বসে ব্যঙ্গ ছুড়ছে এমন একজন মানুষের দিকে, যে রোদ-বৃষ্টি উপেক্ষা করে সৎভাবে রোজগার করছে। যে নিজের স্বপ্ন গিলে নিয়ে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে।

ছেলে হওয়া সহজ না।
সবাই স্বপ্ন নিয়ে শুরু করে, কিন্তু মাঝপথে অনেককে দায়িত্বের ভার টানতে হয়।
ডিগ্রি থাকলেই চাকরি আসে না।
কিন্তু পেট চালাতে হয়। পরিবার চালাতে হয়। তাই কেউ লজ্জা গিলে ইউনিফর্ম পরে বেরোয়।

ওই ইউনিফর্ম লজ্জার নয়।
চুরি লজ্জার।
ঠকানো লজ্জার।
ভিক্ষে করে বাঁচা লজ্জার।
কিন্তু খেটে খাওয়া কোনোদিন লজ্জার হয় না।

ছেলেটা শান্ত ছিল। হাসছিল। নিজের কাজ করে যাচ্ছিল।
আর ওদিকে এই মহিলা ক্যামেরার ওপারে দাঁড়িয়ে মানুষটার সম্মান টেনে-হিঁচড়ে আনন্দ নিচ্ছিল।

মনে রেখো - কর্মফল লাইভে আসে না, রিচে আসে না, কন্টেন্টে আসে না, ফলোয়ার দিয়ে আসেনা, কিন্তু ঠিক সময়ে এসে দরজায় কড়া নাড়ে।
আজ তুমি কারও কষ্ট নিয়ে হাসছো, কাল জীবন তোমাকে এমন জায়গায় দাঁড় করাতে পারে - যেখানে হাসবার শক্তিও থাকবে না।

ও নায়ক।
কারণ সে সৎভাবে লড়ছে।

আর তুমি শূন্য।
কারণ তুমি মানুষের কষ্টকে, খাটনিকে অসম্মান করছো।

পরিশ্রমকে সম্মান করো।
না পারলে অন্তত চুপ থাকো।
কারণ নীরবতাও অনেক সময় চরিত্রের পরিচয় দেয়। 🙏

পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের  138 তম জন্ম মহোত্সব আগামী 25 জানুয়ারী 2026 ইং তারিখে আমাদের উত্তর ত্রিপুর...
11/01/2026

পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138 তম জন্ম মহোত্সব আগামী 25 জানুয়ারী 2026 ইং তারিখে আমাদের উত্তর ত্রিপুরার শনিছড়া তে উৎযাপিত হইবে। উৎসব এর প্রস্তুতি সাড়ম্বরে চলছে। আচার্য দেবের আশীর্বাদ এ এবং পূজনীয় অবীন দাদার প্রেরণায় আমাদের উৎসব হয়ে উঠুক খুব আনন্দময়। সবার উপস্থিতি একান্ত ভাবে কাম্য।
জয়গুরু🙏🙏🙏

অরুণাচল প্রদেশ থেকে নিরাপদে ফিরলেন ৪৫ জন ত্রিপুরার যুবক, স্বস্তির নিঃশ্বাস পরিবারগুলোর কাজের সন্ধানে অরুণাচল প্রদেশে গিয়...
30/12/2025

অরুণাচল প্রদেশ থেকে নিরাপদে ফিরলেন ৪৫ জন ত্রিপুরার যুবক, স্বস্তির নিঃশ্বাস পরিবারগুলোর

কাজের সন্ধানে অরুণাচল প্রদেশে গিয়ে নিখোঁজ হওয়া ত্রিপুরার ৪৫ জন যুবককে অবশেষে নিরাপদে উদ্ধার করে রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের মধ্যে উনকোটি জেলার কৈলাসহর মহকুমার রাংরুং ও কালিশাসন চা-বাগান এলাকার ২৪ জন যুবক রয়েছেন। এছাড়াও কৈলাসহর এলাকার আরও ১০ জন এবং উত্তর জেলার ১১ জন যুবক এই দলে অন্তর্ভুক্ত।

জানা গেছে, কয়েকদিন আগে কাজের সন্ধানে অরুণাচল প্রদেশে যাওয়ার পর দীর্ঘ সময় তাঁদের কোনো খোঁজ না মেলায় পরিবারের পক্ষ থেকে কৈলাসহর থানায় ২৪ জন যুবকের নিখোঁজ সংক্রান্ত ডায়েরি দায়ের করা হয়। এরপর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে পুলিশ প্রশাসন ও শ্রম দপ্তর যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

প্রাথমিক তদন্তে জানা যায়, ওই যুবকরা অরুণাচল প্রদেশে গিয়ে উপযুক্ত মজুরি না পাওয়া, কাজের অনিশ্চয়তা ও নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আটকে পড়েছিলেন। পরিস্থিতি জটিল হয়ে উঠলে তাঁরা কার্যত অসহায় অবস্থায় দিন কাটাতে বাধ্য হন।

সোমবার এ বিষয়ে রাজ্যের মন্ত্রী টিংকু রায় জানান, বিষয়টি তাঁর নজরে আসামাত্রই তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নেন। তিনি ব্যক্তিগতভাবে অরুণাচল প্রদেশের শ্রমমন্ত্রী ও লেবার কমিশনারের কাছে লিখিত আবেদন জানানোর পাশাপাশি ফোনযোগে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তারই ফলস্বরূপ, উনকোটি জেলা শ্রম দপ্তরের অধিকারিক, কৈলাসহর পুলিশ প্রশাসনের সক্রিয় তৎপরতা এবং অরুণাচল প্রদেশের শ্রম দপ্তরের সহযোগিতায় সকল যুবককে নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনা সম্ভব হয়।

আজ তাঁদের নিজ নিজ পরিবারের হাতে সসম্মানে তুলে দেওয়া হলে পরিবারগুলোর মধ্যে স্বস্তি ও আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘ উৎকণ্ঠার অবসান ঘটায় প্রশাসনের এই মানবিক উদ্যোগ। এই সমন্বিত মানবিক প্রচেষ্টার জন্য অরুণাচল প্রদেশের শ্রমমন্ত্রী ও লেবার কমিশনার, কৈলাসহর পুলিশ প্রশাসন এবং জেলা শ্রম দপ্তরের সকল আধিকারিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।

Address

Dharmanagar

Telephone

+919366929378

Website

Alerts

Be the first to know and let us send you an email when • Perfect Dharmanagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to • Perfect Dharmanagar:

Share

Category