02/09/2025
আমার কাছে অবকাশ সৃষ্টির ব্যগ্রতা বাড়ায়, মনে হয় আরও কটা ঘণ্টা জীবন থেকে কমে যাচ্ছে, কিছুই করতে পারছি না? তাই বিরতিতেও কিছু সৃষ্টি করার চেষ্টা হাতুড়ি পেটায় মনের মধ্যে সারাক্ষণ। ফলস্বরূপ এক খ্যাতনামা শিল্পীর অনুপ্রেরনায় ipad এ কিছুটা আঁকি বুকি আর হৃদস্পন্দনের ছন্দে আমার শিরায় উপশিরায় যেটা সর্বক্ষণ ছুটে বেড়ায়? সেই " প্রেম" - কে আঁকা লেখায় ব্যক্ত করে একটু শান্তি লাভ বলা ভালো , আশ মেটানো গেল আপাতত ।
কবিতাটা,
তুমি যেন বিরাট বটের ছায়া,
তাঁত বুনছি তারই তলায় বসে,
অবসাদ, ক্লান্তি, সমস্যারা
দূরে সরে যাচ্ছে অবশেষে।
তুমি যেন সাঁঝের শঙ্খধ্বনি,
আশ্রয় পায় পথিক আমার মত,
আমি যেন পাক খাওয়া এক ঘুঁড়ি,
তুমি যেন লাটাই সমেত সুতো।
তুমি হলে ফুলের মৃদু সুবাস,
আমি হলাম ব্যস্ত মধুকর,
আমি যেন প্রবাসী এক ছেলে,
তুমি তার পদ্ম দীঘির পাড়ে
পরিপাটি দুকামরার ঘর।
------ সৌমিত