Puja Dance Place

Puja Dance Place Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Puja Dance Place, Photographer, dubda, Egra.

05/02/2026
আইনি বিয়ে সারলেন ঐন্দ্রিলার দিদি। শুভেচ্ছা ও উপহার হাতে শর্মা পরিবারে অতিথি হয়ে হাজির সব্যসাচী—ঘরোয়া আয়োজনে ধরা দিল আবেগ...
04/02/2026

আইনি বিয়ে সারলেন ঐন্দ্রিলার দিদি। শুভেচ্ছা ও উপহার হাতে শর্মা পরিবারে অতিথি হয়ে হাজির সব্যসাচী—ঘরোয়া আয়োজনে ধরা দিল আবেগের

বিয়ে করলেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দিদি ঐশ্বর্যা শর্মা। ৩ ফেব্রুয়ারি আইনি বিয়ে সারলেন তিনি। হল আংটিবদল। ২০২২ সালে মৃত্যু হয় ঐন্দ্রিলার। তার পর তিনটে বছর কেটে গিয়েছে। আপাতত খুশির হাওয়া শর্মা পরিবারে। বোন ঐন্দ্রিলার ছবির সামনে আইনি বিয়ে সারলেন ঐশ্বর্যা। সাদা শার্ট ডেনিম প্যান্ট পরেই ঢুকলেন ঐন্দ্রিলার একদা প্রেমিক সব্যসাচী চৌধুরী।

ঐন্দ্রিলার মৃত্যুর পর প্রায় একটা বছর নিজেকে সব কিছুর থেকে আড়াল করে রাখেন সব্যসাচী। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন। কাজও শুরু করেছেন। প্রয়াত অভিনেত্রীর দিদির আংটিবদলের অনুষ্ঠানকক্ষে ঢোকামাত্রই ঐন্দ্রিলার পোষ্যেরা যেন ঝাঁপিয়ে পড়ল সব্যসাচীর দিকে। বড় মেয়ের আনন্দের দিনে মনের যন্ত্রণার কথা তুলতে নারাজ মা শিখা শর্মা। শিখা বলেন, ‘‘আমি জানি, ও আমাদের চারপাশেই আছে। আমার বড় মেয়ের জন্য আজ অনেক বড় দিন, আনন্দের দিন। আমি চাই ও আর দিব্যজিৎ এ ভাবেই থাকুক।’’

ঐশ্বর্যার বিয়ের অনুষ্ঠানের সব আলোটুকু যেন এক লহমায় নিজের দিকে নিলেন সব্যসাচী। ঐন্দ্রিলার পরিবারের আত্মীয়রা মনে করিয়ে দিচ্ছেন তাঁদের সঙ্গে অভিনেতার আলাপপর্ব। অভিনেতা মৃদু স্বর বলেন, ‘‘মনে থাকবে না? বহরমপুরে আলাপ যে!’’

প্রয়াত অভিনেত্রীর দিদি ঐশ্বর্যা পেশায় চিকিৎসক। তিনি ‘ইএনটি’ নিয়ে ‘এমএস’ করছেন। তাঁর স্বামী দিব্যজি়ৎ দত্ত একই পেশার মানুষ। বহু বছর ধরে চেনাজানা, ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমেই হবু স্বামীর সঙ্গে কথাবার্তা শুরু। এ বার বিয়ের পিঁড়িতে তাঁরা।

হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চাই না, আমি বিজেপির দালালও নই!' গোমাংস কাণ্ডে গর্জে উঠলেন সায়ক। রেস্টুরেন্টের বিরুদ্ধে FIR জ...
31/01/2026

হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চাই না, আমি বিজেপির দালালও নই!' গোমাংস কাণ্ডে গর্জে উঠলেন সায়ক। রেস্টুরেন্টের বিরুদ্ধে FIR জানানো হয়েছে।

ঘটনার পর অনেকেরই কৌতূহল, কেন পুরো প্লেটের খাবার শেষ করার পর তাঁদের হুঁশ ফিরল? কেউ বা প্রশ্ন তুলেছেন, সায়ক কি হিন্দু-মুসলিম করে সাম্প্রদায়িক বিভেদের উসকানি দিচ্ছেন?

সায়কের মন্তব্য, “দাঙ্গা লাগানোর কোনও অভিপ্রায় আমার নেই। আমার মুসলিম বন্ধুও রয়েছে। রিয়াজের বাড়িতে আমি ইদে খেতেও গিয়েছি। আমার কন্টেন্টেও সবসময়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয়। আমি বরাবর বিশ্বাস করি, বন্ধুত্বের পথে ধর্ম অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না।

আপনারা যাঁরা আমাকে কটাক্ষ করছেন, তাঁরা আমার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ঘেঁটে দেখতে পারেন। সেখানে হঠাৎ করে আমাকে 'বিজেপির দালাল' বলে দাগিয়ে দেওয়া হচ্ছে! এর আগেও আমি মুখ্যমন্ত্রীর অনেক অনুষ্ঠানে যোগ দিয়েছি বলে আমাকে 'চটিচাটা' বলা হয়েছে।

কিন্তু আমি কখনও প্রতিবাদ করিনি। রাজনীতির সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। কিন্তু যেটা আমি খাই না, সেটা যখন আমার অজান্তে আমাকে পরিবেশন করা হল, তার প্রতিবাদ যদি আজ না করি, তাহলে আরও অনেক মানুষের সঙ্গে এরকম ঘটনা ঘটবে।”

চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নিয়ে আলোচনার শেষ নেই। নতুন নায়িকা শিরিন পালের ‘অপর্ণা’ হিসাবে আগমন হয়। গল্প অনুযায়ী, অপর...
31/01/2026

চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নিয়ে আলোচনার শেষ নেই। নতুন নায়িকা শিরিন পালের ‘অপর্ণা’ হিসাবে আগমন হয়। গল্প অনুযায়ী, অপর্ণা এবং আর্যের বিয়ে দেখার জন্য উৎসাহী ছিল দর্শক। সেই অনুযায়ী যুগলের নতুন সমীকরণ দর্শকের নজর কেড়েছে। কিন্তু তার পরেও গত দু’সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম পাঁচে দেখা যায়নি এই ধারাবাহিকের নাম। নতুন নায়িকা কি তা নিয়ে ভাবেন?

আনন্দবাজার ডট কম-কে শিরিন বললেন, “টিআরপি আমাদের সবাইকেই খানিকটা ভাবায়। আগেও বলেছি, আমার কাজ অভিনয় করা। অভিনয় করতে এসেছি। সেটাতেই মন দিতে চাই। কাজ যদি মন দিয়ে করি তা হলে ফলও ভাল আসবে।” আগে শিরিনের জায়গায় ‘অপর্ণা’ চরিত্রে দেখা যেত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। মাঝে নায়িকা ছাড়াই হয়েছিল শুটিং। তখনও টিআরপি তালিকায় নিজেদের জায়গা ধরে রেখেছিল এই কাহিনি।

গল্পে অনেক ধরনের পরিবর্তন এসেছে। প্রথম পাঁচে ধারাবাহিকের নাম দেখা না গেলেও, প্রথম দশে জায়গা করে নিয়েছে তারা। টিআরপির এই ওঠা-পড়া দেখে কি কখনও মনখারাপ হয় শিরিনের? অভিনেত্রী যোগ করেন, “মনখারাপ নয়, চিন্তা তো সবসময় থাকে। আর তা ছাড়া ভগবানকে অনেক ধন্যবাদ যে, আমি যাঁদের সঙ্গে কাজ করছি, তাঁরা এই ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে কাজ করছেন। তাই যখনই চিন্তা বা মনখারাপের কথা বলেছি, তখনই আমাকে তাঁরা বুঝিয়েছেন, আজ নম্বর কমলে আবার আমদের নম্বর বেড়ে যাবে। এটাই নিয়ম।” তবে এত কিছু নিয়ে বেশি চিন্তা করতে রাজি নন শিরিন, তা হলে কাজের দিকে মনোযোগ কমে যাবে। তাঁর বিশ্বাস, ভাল কাজ করলে তার সঠিক ফল মিলবেই।

Address

Dubda
Egra
721448

Telephone

+919932221005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puja Dance Place posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category