22/07/2024
Karimganj
NRC ভেরিফিকেশনের সময় বায়োমেট্রিক দেওয়ার কারনে করিমগঞ্জ জেলার যাদের এখনও পর্যন্ত আধার কার্ড বানানো সম্ভব হয়নি তাদের জন্য খুবই জরুরি সংবাদ।সংবাদটা খুব বেশি করে সবাই শেয়ার করুন।করিমগঞ্জ জেলার যাদের NRC তে ফাইনাল লিষ্টে নাম আছে কিন্তু আধার কার্ড বানাতে পারেননি উনারা আগামীকাল থেকে রামকৃষ্ণনগর/করিমগঞ্জ/নিলামবাজার/বদরপুর/পাথারকান্দি সার্কেল অফিসে আধার কার্ড বানাতে পারবেন।
নিম্নে দেওয়া ডকুমেন্ট সহ সার্কল অফিসে গিয়ে যোগাযোগ করবেন।
১) ভোটার কার্ড
২) পেন কার্ড
৩) রেশন কার্ড
৪) NRC এর ARN নং
৫) পরিবারের অন্য সদস্যের আধার কার্ড
৬) NRC ড্রাফ্ট লিষ্ট
৭) জন্মের প্রমানপত্র (for Minor)