14/04/2024
Model: Sudip Roy
Photography & Writeup: Arijit Rick Adhikary, Arijit-Srobon Photography
Concept & set design: Srobon Joy Bhattacharya
Studio: Charcoal Light N Shade
এই যে অর্ধন'গ্ন ছেলেটিকে আপনারা দেখছেন এটা আপনারা। সভ্যতার পোশাক পড়ে ভাবেন কতই না সভ্য সমাজে বাস করছেন।
লাল আন্ডারওয়ারটা আপনাদের কৌতূহল যার পেছনে কি আছে দেখার জন্য আপনাদের মনে গভীর অ'সুখ বাস করছে।
ডোমে'স্টিক ভায়ো'লেন্সের জন্য কত নারী, কত পুরুষ প্রত্যেকদিন সুই'সাইড করছে তার থেকে বেশি দামি আপনাদের কাছে কাঞ্চন মল্লিক বাসর রাতে রিলস বানিয়েছে।
সদ্য কলেজে ভর্তি হওয়া ছেলেটা রা'গিং এর শি'কার হয়ে ঝা'প কেটে মা'রা গেল তার থেকে দামি নিউজ আপনাদের কাছে দিলীপ তৃণ'মূলের সাথে একমঞ্চে দাঁড়িয়ে ইফতারি করেছে।
মনিপুর জ্ব'লছে জ্ব'লুক আপনাদের মন্দির চাই।
আম্বানির ছেলের বিয়েতে কোন কোন সেলিব্রিটি অংশগ্রহণ করতে পারেনি এই নিয়ে আপনাদের ভীষণ দুঃখ।
শাহরুখ সালমান আমির এক মঞ্চে একসাথে নেচেছে এর থেকে বড় নিউজ কি আর হতে পারে?!
একটা ছেলে শাড়ি পড়বে না প্যান্ট জামা পড়বে সেটা নিয়ে আপনাদের মাথাব্যথা শেষ নেই এদিকে বৌদিরা বাথরুমে কিভাবে স্নান করতে হয় সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসছে আপনাদের।
কতগুলো কৃষক রাস্তায় বসে আছে, কতগুলো ছেলেমেয়ে চাকরি না পেয়ে রাস্তায় বসে আছে আপনাদের মাথাব্যথা নেই!
পার্থ কোর্টে বান্ধবীকে চোখ মেরেছে, এটা আপনাদের কাছে বড় খবর।
কেন রান্নার গ্যাস হাজার টাকার উপরে, কেন পেট্রোলের খরচ ১০০ টাকার উপরে কেন উৎসবের দিনে সাধারণ মানুষ সবজি ফলে হাত দিতে পর্যন্ত পারছে না ভেবে দেখেছেন?
আপনাদের মাথাব্যথা মমতা শঙ্কর ব্লাউজ দেখিয়ে শাড়ি পড়াকে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো বলেছে।
নিউজ চ্যানেলের জার্নালিস্ট গুলো কটা টাকা রোজগার করার জন্য কলতলার মত ঝগড়া করছে, এতে আপনাদের লজ্জা করে না?
আমরা ঠিক কোন সমাজে বাস করছি একটু আমাকে বুঝিয়ে বলবেন?
ঠিক কোন সংস্কারের জন্য, ঠিক কোন ধর্ম বা কোন জাত রক্ষার জন্য আমরা এত লড়াই করছি?!
ঠিক কাকে প্রমাণ করতে হবে আমরা জাতিতে সেরা?!
সংবাদমাধ্যম গুলো রোজ রোজ যে সংবাদ পরিবেশন করছে তাতে কতটা সত্যতা আছে আমরা কখনো কি যাচাই করে দেখি?
কেন দেখি না? এই কেন প্রশ্নটা করতে কারা বরণ করেছে?
আমাদের শিরদাঁড়া গুলো ভে'ঙে দিল কারা?
ভাবুন ভাবা প্র্যাকটিস করুন!!
**eartphotography