23/06/2026
✅ টালিউড এ ২০১০ পরবর্তী সময়ে জিৎ:⬇️
✅২০১০ সালে "ওয়ান্টেড" দিয়ে কামব্যাক এর পর,টানা ৮ বছর টলিউড এর সবথেকে বড় "ব্যাংকেবল" কমার্শিয়াল সুপারস্টার ছিলেন জিৎ। ২০১৪ পরবর্তী সময়ে দেব এর কেরিয়ারে ভাটা পড়লেও,সুপারস্টার জিৎ পরপর সব বড়ো কমার্শিয়াল হিট দিয়েছেন বক্স অফিস এ। এই সময়ে তিনি টলিউড এ নাম্বার ওয়ান পজিসন এ ছিলেন।
✅অভিনয়,স্ক্রিন প্রেজেনস্, ডায়লগ ডেলিভারি,অ্যাকশন,রোমান্স সব দিক থেকে জিৎ এর কোনো তুলনা হয় না। কিন্তু দুর্ভাগ্যবশত জিৎ সবসময় "কমার্শিয়াল গল্পের" ছবিতেই নিজেকে বেশি প্রেফার করেছেন,তাই তার ভিন্নরকম এক্টিং ক্যাপাবিলিটি দর্শকদের কাছে খুব একটা এক্সপ্লোর হয় নি। একটা "ক্রান্তি" একটা "অসুর" একটা "রয়াল বেঙ্গল টাইগার" করলেও,সৃজিত মুখার্জি,কৌশিক গাঙ্গুলী,বা ঋতুপর্ণ ঘোষ বা অনিরুদ্ধ রায় চৌধুরী এর সিনেমার জোন এ দেখতে পাওয়া যায় নি। কমার্শিয়াল সিনেমার সাথে সাথে একটু "আর্টি" বা "সেমি কমার্শিয়াল" সিনেমা বেশি বেশি করা উচিত ছিল,শেষমেষ যদিও "বুমেরাং" এর মতো "দারুন" সিনেমা পেয়েছি।
✅বছরে ৩/৪ তে সিনেমা করার বদলে জিৎ বর্তমানে বছরে মাত্র ১ টি সিনেমা নিয়ে আসছেন,জিৎ ফ্যান হিসেবে এটা বেশ হতাশাজনক। যদিও আগামীতে নিশ্চিত ভাবে জিৎ আবারো ফিরছেন,"কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত" নিয়ে চর্চা রয়েছে,নিশ্চিত রূপে সিনেমাটি ভালো ফল করবে আশা করাই যায়।
✅তবে সিনেমায় "কামব্যাক" এর পরবর্তী এক দশক জিৎ এর সিনেমা যেভাবে পারফর্ম করেছে বক্স অফিসে,সেটা বেশ ঈর্ষণীয়। যেকোন সুপারস্টার এর কাছে এরকম সাফল্য স্বপ্নের মতো। এরকম বাঁধভাঙা সাফল্য পরিষ্কার করে দেয়,জিৎ এর বাংলায় জনপ্রিয়তা নিয়ে।
২০১০ থেকে ২০১৮ অবধি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তে জিৎ "টপ" পজিসন এ ছিলেন,পরবর্তীতে "কমার্শিয়াল" সিনেমার বাজারে ভাটা পড়লে,সেই স্বপ্নের দৌড় কিছুটা বাধাপ্রাপ্ত হয়।
✅২০১০ থেকে ২০১৮ অবধি জিৎ এর ফিল্মোগ্রাফি:
১.ওয়ান্টেড(২০১০)➡️সুপার হিট✅
২.জোশ(২০১০)➡️ব্লকবাস্টার✅
৩.দুই পৃথিবী(২০১০)➡️ব্লকবাস্টার✅
৪.ফাইটার(২০১১)➡️সুপার হিট✅
৫.শত্রু(২০১১)➡️ব্লকবাস্টার✅
৬. হেলো মেমসাহেব(২০১১)➡️ফ্লপ🛑
৭.100% লাভ(২০১২)➡️সুপার হিট✅
৮.আওয়ারা(২০১২)➡️ অল টাইম ব্লকবাস্টার✅
৯.দিওয়ানা(২০১৩)➡️ হিট✅
১০.বস(২০১৩)➡️ অল টাইম ব্লকবাস্টার✅
১১.দা রয়েল বেঙ্গল টাইগার(২০১৪)➡️ এক্সটেন্ডেড ক্যামিও➡️ এভারেজ☑️
১২.গেম(২০১৪)➡️সুপার হিট✅
১৩.বচ্চন(২০১৪)➡️সুপার হিট✅
১৪.বেশ করেছি প্রেম করেছি(২০১৫)➡️সুপার হিট✅
১৫.পাওয়ার(২০১৬)➡️এভারেজ☑️
১৬.বাদশা দা ডন(২০১৬)➡️সুপার হিট✅
১৭.অভিমান(২০১৬)➡️ হিট✅
১৮.বস 2 (২০১৭)➡️ সুপার হিট✅
১৯.ইন্সপেক্টর নটি কে (২০১৮)➡️ ফ্লপ🛑
২০.সুলতান(২০১৮)➡️ হিট✅
✅২০১০ থেকে ২০১৮ পর্যন্ত মোট ২০ টি সিনেমা করেছেন,এর মধ্যে দুটি ফ্লপ এবং দুটি এভারেজ বাদ দিলে,বাকি ১৬ টি সিনেমা সুপারহিট/ব্লকবাস্টার এসেছে। হিট পার্সেন্টেজ ৮০%।
✅অন্যান্য সুপারস্টার/স্টার রা যখন রীতিমতো স্ট্রাগল করছিল এই টাইম পিরিয়ডে,সেখানে দাঁড়িয়ে জিৎ এর সিনেমা পুরো "ছক্কা" হাকিয়েছে বক্স অফিসে।