FaNush-স্বপ্নের উড়ান

FaNush-স্বপ্নের উড়ান You can find here your dreams on
pictures and words.

The Last Light...July, 2026.
14/08/2026

The Last Light...

July, 2026.

Today, July 18, 2026, democracy died. We are officially living under a dictatorship. 😔😥Sonam Wangchuk  sir — educationis...
18/07/2026

Today, July 18, 2026, democracy died. We are officially living under a dictatorship. 😔😥

Sonam Wangchuk sir — educationist, scientist, and environmentalist — has been peacefully sitting in protest at Jantar Mantar for 20 days, on an indefinite hunger strike. Today, he was forcefully detained.

What was his demand?
He was asking for accountability from a failed education system and demanding the resignation of Mr. Dharmendra Pradhan, the Education Minister.

What was our government's response?
No talks and no meetings for 20 days. Today, they brutally dismantled a peaceful protest.

Our Constitution gives us the right to peaceful protest. Isn't this a violation of our constitutional rights?

To all my friends, family, brothers, sisters, and well-wishers in India and around the world — why are you still silent? Remember, if you don't raise your voice today, no one will be there when it's your turn. Raise your voice and demand justice.

We are the country of Gandhi, Bose, Swamiji, and Netaji. We raise our voice peacefully — and against dictatorship.

Jai hind, Vande Mataram, Inquilab zindabad




ভাঙবেন না... আমার বাচ্চা ঘুমাচ্ছে..."বুলডোজারের সামনে এক মায়ের আর্জি।শোনা হয়নি।১০ মিনিট।যাদবপুরে যাদের ঘর , দোকান ভাঙা...
08/06/2026

ভাঙবেন না... আমার বাচ্চা ঘুমাচ্ছে..."
বুলডোজারের সামনে এক মায়ের আর্জি।
শোনা হয়নি।

১০ মিনিট।
যাদবপুরে যাদের ঘর , দোকান ভাঙা হলো, তাদের দেওয়া হয়েছিল মাত্র ১০ মিনিট। রাতের অন্ধকারে বলা হলো — "যা দরকার নিয়ে বেরিয়ে যাও।"
কিন্তু এত বছরের সংসার কি ১০ মিনিটে গোছানো যায়?

আজ তারা গৃহহীন।
যাদের সমাজ "অবৈধ হকার" বলে চিহ্নিত করেছে — সেই মানুষগুলো আজ কর্মহীন, বেকার, অসহায়।
সাধারণ খেটে খাওয়া মানুষ হেরে গেছে।
জিতছে "পরিবর্তন" — দাঁত-নখ বের করে, বুলডোজারের শক্তিতে।

হ্যাঁ, আপনাকে বলছি। আপনাদের বলছি।
আজকের এই ধ্বংসলীলার পরেও যদি পাশে না দাঁড়ান — বুঝতে হবে, মনুষ্যত্বের মৃত্যু ঘটেছে। পড়ে আছে শুধু একটা রক্তমাংসের দেহ, যা ধীরে ধীরে পচছে।

জানি না এর শেষ কোথায়।
জানি না শেষের পরে এই শহর, এই রাজ্য — প্রাণ থাকবে কি না।

শুধু এটুকু জানি —
প্রতিটি যন্ত্রণায়, প্রতিটি আর্তনাদে, প্রতিটি নীরব মৃত্যুতে
একটু একটু করে প্রাণহীন হয়ে পড়ছে কলকাতা।
প্রাণহীন হয়ে পড়ছে পশ্চিমবঙ্গ।

নীরবতা সম্মতির লক্ষণ।
আপনি কি আজও নীরব?

আর কথা নয়, এবার ছবিরা কথা আর গল্প বলুক।৩১ শে, ২০২৬ দমদম স্টেশন।একজন আলোকচিত্রকর হিসেবে আমায় পরিধি সীমিত, সময়ের দলিল থ...
01/06/2026

আর কথা নয়, এবার ছবিরা কথা আর গল্প বলুক।

৩১ শে, ২০২৬ দমদম স্টেশন।

একজন আলোকচিত্রকর হিসেবে আমায় পরিধি সীমিত, সময়ের দলিল থাকুক...





"অন্ধজনে দেহ আলো""Bestow light to the unsighted"
29/05/2026

"অন্ধজনে দেহ আলো"

"Bestow light to the unsighted"

এই ছবিটা দেখো।একজন মানুষ, সারাদিনের ক্লান্তিতে নিজের ফলের স্তূপের মাঝে ঘুমিয়ে পড়েছেন। রেল স্টেশনের প্ল্যাটফর্মে। এটাই ...
26/05/2026

এই ছবিটা দেখো।

একজন মানুষ, সারাদিনের ক্লান্তিতে নিজের ফলের স্তূপের মাঝে ঘুমিয়ে পড়েছেন। রেল স্টেশনের প্ল্যাটফর্মে। এটাই তার দোকান, এটাই তার সংসার।

আজ নাকি International Hawkers' Day।

তাদের দিন, যাদের আমাদের সিস্টেম বলে "অবৈধ"। যাদের দোকান ভেঙে দেওয়া হয়, যাদের তাড়িয়ে দেওয়া হয় ফুটপাত থেকে, স্টেশন থেকে।

কিন্তু একটা প্রশ্ন কেউ করে না — এই মানুষগুলো হকার হলো কেন?

কেউ স্বপ্ন দেখে না যে বড় হয়ে রেলস্টেশনে কলা বেচবে। এরা এসেছে কারণ সিস্টেম এদের জন্য অন্য কোনো দরজা খোলা রাখেনি। না চাকরি, না ব্যবসার সুযোগ, না কোনো নিরাপত্তা। তাই নিজেই একটা ঝুড়ি নিয়ে বসে গেছে।
এই মানুষগুলোর জন্যই ট্রেনে দশ টাকায় চা পাই। ঝালমুড়ি পাই। ক্লান্ত বিকেলে একটা কমলা কিনতে পারি। বড় মলে গেলে এই দামে এসব হতো না, কারণ সেখানে মুনাফা আগে, মানুষ পরে।

এখন যুক্তি আসে — স্টেশন নোংরা হয়, হাঁটতে অসুবিধা হয়।

কার অসুবিধা? যাদের গাড়ি আছে, অথচ স্টেশনে এসে "পরিষ্কার পরিবেশ" চান, তাদের? স্টেশন শুধু রেলের সম্পত্তি নয়, এটা কোটি কোটি সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তৈরি। এখানে সবার সমান অধিকার।
আর যখন স্টেশনের ভেতরে বড় ব্র্যান্ডের দোকান বসে, ক্যাফে খোলে — তখন "জায়গা নেই" কথাটা ওঠে না। সমস্যা জায়গার নয়, সমস্যা কার জায়গা সেটার।

পরিষ্কার শহর চাই। অবশ্যই চাই।

কিন্তু কীসের বিনিময়ে? একটা গরিব পরিবারের রাতের ভাতের বিনিময়ে? একজন বাপের চোখের জলের বিনিময়ে?

যতদিন এই মানুষগুলোর জন্য বিকল্প কর্মসংস্থান তৈরি না হচ্ছে, ততদিন শুধু উচ্ছেদ করাটা সমাধান নয়, এটা অত্যাচার।
আর একটা হকার পরিবার যেদিন না খেয়ে ঘুমাতে যাবে — সেদিন বুঝতে হবে, সমাজ হিসেবে, সরকার হিসেবে আমরা ফেল করেছি।

আজ বিদ্রোহী কবির জন্মদিন — লজ্জার এবং হৃদয়বিদারক দৃশ্য ।আমরা যারা টালা পার্ক আর পাইকপাড়ার বাসিন্দা, তারা জানি — গত চার...
24/05/2026

আজ বিদ্রোহী কবির জন্মদিন — লজ্জার এবং হৃদয়বিদারক দৃশ্য ।

আমরা যারা টালা পার্ক আর পাইকপাড়ার বাসিন্দা, তারা জানি — গত চার-পাঁচ বছর ধরে একটি নির্দিষ্ট জায়গায় "টালা প্রত্যয়" পুজোর বিজ্ঞাপন সারা বছর টাঙানো থাকত। আজ দেখলাম সেটা খুলে নেওয়া হচ্ছে বা ছিঁড়ে ফেলা হচ্ছে।
তার ঠিক পাশেই — "অগ্নিবীণা"।

সেই বাড়ির নিচের তলায় কবি কাজী নজরুল ইসলাম বহু বছর কাটিয়েছেন। সেই বাড়ির সামনে আজ তাঁর স্মৃতিতে একটি মূর্তি ও ফলক তৈরি হচ্ছে। আমরা এই পাড়ার মানুষ — এই ইতিহাস জানি, এই ঐতিহ্যে গর্বিত।
উল্লেখযোগ্য যে, টালা প্রত্যয় বা এই পাড়ার আর কেউ কোনোদিন সেই বাড়িতে বা স্মৃতিসৌধে পতাকা বা পোস্টার লাগানোর চেষ্টা করেননি।

কিন্তু আজ?
বর্তমানে যে দল ক্ষমতায় এসেছে, তারা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিসৌধে — তাঁর মূর্তির মাথার উপর — দলীয় জয়ের পোস্টার টাঙিয়েছে।
এটা শুধু লজ্জার নয়। এটা হৃদয়বিদারক।
একজন বাঙালি হিসেবে, সাহিত্যপ্রেমী হিসেবে, এই পাড়ার বাসিন্দা হিসেবে — এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সকলের কাছে অনুরোধ — প্রতিবাদ করুন। যতক্ষণ সেই পোস্টার সরানো না হচ্ছে, চুপ থাকবেন না।
যেখানেই বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির উপর এই ধরনের আঘাত দেখবেন — প্রশ্ন করুন, প্রতিবাদ করুন। এই বাংলা অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করেছে। অতীতে আমরা এক হয়ে রুখে দাঁড়িয়েছি — আজও দাঁড়াব, আগামীতেও বাংলার পাশে থাকব।

(হলুদ অংশে ছিল "টালা প্রত্যয়" থাকতো পোস্টার — গেরুয়া অংশে "অগ্নিবীণা" মাথায় বর্তমান শাসক দলের পোস্টার)

আমাদের রাজা শুধু উপাধিতে নন — তিনি রাজা ছিলেন চিন্তায়, সাহসে, মানবতায়।রাজা রামমোহন রায় — ভারতের নবজাগরণের পথিকৃৎ।""Th...
22/05/2026

আমাদের রাজা শুধু উপাধিতে নন — তিনি রাজা ছিলেন চিন্তায়, সাহসে, মানবতায়।
রাজা রামমোহন রায় — ভারতের নবজাগরণের পথিকৃৎ।"

"There is only one God. None equals him. He has no end. He is present in all living beings."
— রামমোহন রায় _Tuhfat ul Muwahhidin (১৮০৩)

Address

Kolkata
700056

Website

Alerts

Be the first to know and let us send you an email when FaNush-স্বপ্নের উড়ান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FaNush-স্বপ্নের উড়ান:

Shortcuts

Share