15/06/2026
চেনা শহরের কোলাহল ছাড়িয়ে, কোনো এক অচেনা জলের বুকে... এ যেন শরৎচন্দ্রের উপন্যাসের পাতা থেকে উঠে আসা কোনো ফ্রেম!
বৃদ্ধির সকাল মানেই একটা আলাদা স্নিগ্ধতা। কিন্তু সুপর্ণার এই লুকটা যেন সব কিছুকে ছাপিয়ে গেছে। কোনো স্টুডিওর চার দেওয়াল বা আর্টিফিশিয়াল আলো নয়, বরং খোলা আকাশ, শান্ত জল আর একটা ভাসমান নৌকোর ওপর ওর এই ক্যান্ডিড হাসিগুলো ফ্রেমে একটা অদ্ভুত মায়া তৈরি করেছে।
লাল-পাড় সাদা শাড়ির ওই চিরন্তন বাঙালিয়ানা আর প্রকৃতির এই বুনো, আনকোরা সৌন্দর্য , সব মিলিয়ে ছবিগুলো এতটাই জীবন্ত যে একবার দেখলে চোখ ফেরানো যায় না।
কোনো মেকআপ বা জাঁকজমক নয়, প্রকৃতির কোলে সুপর্ণার এই স্নিগ্ধ রূপ আপনাদের কেমন লাগলো? কমেন্টে জানান! 👇
KolkataWeddings