Crossing Routes

Crossing Routes Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Crossing Routes, KOLKATA.

A passionate traveler from Kolkata, exploring unseen routes and real emotions — সবটা গল্পের মতো করে তুলে ধরা। If you love cinematic travel, soulful storytelling, আর বাংলার টানে ভরা ভ্রমণ — this channel is for you. 🔥

জীবনটা তো আসলে একটা বড় খাতার মতো, আর তার পাতাগুলো ভরিয়ে তোলার সেরা উপায় হলো ভ্রমণ। জীবনের একঘেয়েমি কাটিয়ে নতুন গল্প খোঁজ...
04/07/2026

জীবনটা তো আসলে একটা বড় খাতার মতো, আর তার পাতাগুলো ভরিয়ে তোলার সেরা উপায় হলো ভ্রমণ। জীবনের একঘেয়েমি কাটিয়ে নতুন গল্প খোঁজার নামই তো বেঁচে থাকা! আর সেই জীবনকে আরও একটু এক্সপ্লোর করতে, আপনাদের সবার ভালোবাসা আর আশীর্বাদ সাথে নিয়ে এবার রওনা হচ্ছি রহস্যময় ও সুন্দর Spiti Valley-র উদ্দেশ্যে!

​পাহাড়ের কোলে টানা ১২ দিন কাটাতে চলেছি। আমি কোথায় যাচ্ছি, কী করছি—সব লাইভ আপডেট পেতে চোখ রাখুন আমার Instagram এবং page-এ। যারা এই বছর নিজে বা বন্ধুদের সাথে স্পিতি ভ্যালি যাওয়ার প্ল্যান করছেন, তারা অবশ্যই আমার আইডিগুলো ফলো করে রাখুন এবং যোগাযোগ রাখতে পারেন। রুট, বাজেট থেকে শুরু করে সব রকমের দরকারি আপডেট আমি শেয়ার করতে থাকব।

​আর হ্যাঁ, এবারের জার্নির স্মৃতিগুলোকে আরও দুর্দান্তভাবে ক্যামেরাবন্দি করতে নিজের গিয়ারগুলো একটু আপগ্রেড করে নিলাম। নতুন Camera আর নতুন Drone এবার সাথে যাচ্ছে, তার মানে বুঝতেই পারছেন—স্পিতির বরফাবৃত পাহাড় আর কোল্ড ডেজার্টের দারুণ সব ছবি ও সিনেমাটিক ড্রোন শট আসতে চলেছে!

​সবাই পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। চোখ রাখুন আমার পেজে! 🌍🏔️📸

Follow: Crossing Routes
Instagram:

03/07/2026

EP 1 - নর্থ সিকিম ভ্রমণ 🔥
Kolkata to North Sikkim Tour

30/06/2026

এটাই আমাদের ভারত 🇮🇳
Incredible India ❤

28/06/2026

কুয়াশার চাদরে মোড়া এক গল্প — কার্শিয়াং ❤

কোলাখামের অফবিট ম্যাজিক নিয়ে আমাদের নর্থ বেঙ্গল সিরিজের নতুন ব্লগ আসছে আজ ঠিক রাত ৮:০০ টায়! ❤️🎬 মিস করবেন না কিন্তু! ভিড...
26/06/2026

কোলাখামের অফবিট ম্যাজিক নিয়ে আমাদের নর্থ বেঙ্গল সিরিজের নতুন ব্লগ আসছে আজ ঠিক রাত ৮:০০ টায়! ❤️🎬

মিস করবেন না কিন্তু! ভিডিওর লিঙ্ক নিচে কমেন্ট বক্সে দেওয়া রইল, ঝটপট গিয়ে দেখে আসুন আর কমেন্টে জানান কেমন লাগল! 👇👇

22/06/2026

এক অনুভূতির নাম - স্পিতি 🗻
Kolkata to Spiti Valley Tour ❤

17/06/2026

অনন্য সুন্দর চারখোল ❤
Offbeat North Bengal 📍

Keep DreamingKeep BelievingKeep Achieving
16/06/2026

Keep Dreaming
Keep Believing
Keep Achieving

14/06/2026

অপরূপ লামাহাটার লোপচু গ্রাম ❤
Offbeat North Bengal 📍

গত মাসে শহরের ব্যস্ততা আর কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা মুক্তির খোঁজে বেরিয়ে পড়েছিলাম উত্তরবঙ্গের এক শান্ত, সবুজ আর স্বপ...
11/06/2026

গত মাসে শহরের ব্যস্ততা আর কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা মুক্তির খোঁজে বেরিয়ে পড়েছিলাম উত্তরবঙ্গের এক শান্ত, সবুজ আর স্বপ্নময় গ্রামের উদ্দেশ্যে—লামাহাটার লোপচু গ্রাম।

রাতে শিয়ালদহ স্টেশন থেকে দার্জিলিং মেইলে চেপে শুরু হলো আমাদের যাত্রা। ট্রেনের জানালার ওপারে ধীরে ধীরে বদলে যেতে লাগল শহরের আলো, আর ভোরের প্রথম সূর্যকিরণে আমরা পৌঁছে গেলাম এনজেপি স্টেশনে।

সেখান থেকে পথে পথে উত্তরবঙ্গের সৌন্দর্য উপভোগ করতে করতে কার্শিয়াং-এর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে পৌঁছে গেলাম লামাহাটার লোপচু গ্রামের K2 View Retreat Homestay-এ।

প্রথম দেখাতেই জায়গাটা মন জয় করে নিল। চারদিকে পাহাড়, সবুজের সমারোহ আর নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়ে থাকা এই হোমস্টে যেন প্রকৃতির কোলে এক টুকরো শান্তির ঠিকানা। ঘরোয়া পরিবেশ, আন্তরিক আতিথেয়তা আর সুস্বাদু খাবার—সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। এমন একটি থাকার আস্তানা, যা আপনার মন ভালো করতে বাধ্য।

দ্বিতীয় দিনের সকাল শুরু হলো পাহাড়ি হাওয়া আর পাখির ডাকের সঙ্গে। লামাহাটাকে আরও কাছ থেকে চিনতে আমরা বেরিয়ে পড়লাম এক অপূর্ব জলপ্রপাতের খোঁজে—রেইনবো ওয়াটারফল। পাহাড়ি পথ পেরিয়ে যখন জলপ্রপাতের সামনে দাঁড়ালাম, তখন প্রকৃতির সেই রূপ ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। এরপর আমাদের গন্তব্য ছিল মাঝধুরা পাইন ফরেস্ট, যাকে অনেকে দার্জিলিং-এর Mini Pahalgam বলেও চেনে। উঁচু উঁচু পাইন গাছের সারি আর নীরব পরিবেশ যেন অন্য এক জগতে নিয়ে গেল।

দিনের শেষে পৌঁছে গেলাম পাহাড়ের রানি দার্জিলিং-এ। মল রোডের ব্যস্ততা, পাহাড়ি শহরের আবহ আর কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করে সন্ধ্যার পর আবার ফিরে এলাম আমাদের Homestay-এ।

তৃতীয় দিনের সকালটা ছিল একটু অন্যরকম। কারণ আজ ফেরার পালা। সকালের Breakfast সেরে ঘুরে দেখলাম লামাহাটার বিখ্যাত পাইন ফরেস্ট। তারপর এনজেপি ফেরার পথে থামলাম গুম্বাদারা ভিউ পয়েন্টের চা বাগানে। পাহাড়ের ঢালে সবুজ চা বাগানের দৃশ্য সত্যিই মন ছুঁয়ে যায়। এরপর দেখলাম পেশকের বিখ্যাত লাভার্স মিট পয়েন্ট, যেখানে দুই পাহাড়ি নদীর মিলন প্রকৃতির এক অনন্য সৃষ্টি।

শেষ বিকেলে তিস্তা বাজারের উপর দিয়ে তিস্তা নদীর সঙ্গী হয়ে এগিয়ে চললাম এনজেপি-এর পথে।

এই ছিল আমাদের ২ রাত ৩ দিনের লামাহাটা–দার্জিলিং ভ্রমণের গল্প। আমার ভ্লগের মাধ্যমে এই পুরো যাত্রার প্রতিটি মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সঙ্গে কিছু সুন্দর ছবিও শেয়ার করেছি।

আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।
লামাহাটার লোপচু গ্রাম 👉 https://youtu.be/CAsdMZ1qI_M

ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Keep Dreaming, Keep Believing & Keep Achieving. ❤

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crossing Routes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Crossing Routes:

Share