বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য। এই রাজ্যটি পূর্ব ভারতে বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত। ২০১১ সালের জনগণনা অনুযায়ী, এই রাজ্যের জনসংখ্যা ৯ কোটি ১৩ লক্ষেরও বেশি। জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য। এই রাজ্যের আয়তন ৮৮,৭৫২ কিমি২ (৩৪,২৬৭ মা২)। পশ্চিমবঙ্গ বাংলা-ভাষী বাঙালি জাতি অধ্যুষিত বাংলাঅঞ্চলের একটি অংশ। এই রাজ্যের পূর্ব দিকে বাংলাদেশ রাষ্ট্র এবং উত্তর দিকে নেপাল ও ভুটান রাষ্ট্র অবস্থিত। ভারতের ওডিশা, ঝাড়খণ্ড, বিহার, সিক্কিম ও অসম রাজ্যও পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী। রাজ্যের রাজধানী কলকাতা শহরটি হল ভারতের সপ্তম বৃহত্তম মহানগরী। ভৌগোলিক দিক থেকে দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল, গাঙ্গেয় বদ্বীপ, রাঢ় অঞ্চল ও উপকূলীয় সুন্দরবনের অংশবিশেষ এই রাজ্যের অন্তর্গত। বাঙালিরাই এই রাজ্যের প্রধান জাতিগোষ্ঠী এবং রাজ্যের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশই বাঙালি হিন্দু।
পশ্চিমবঙ্গ ২৩ টি জেলা নিয়ে গঠিত।
(১) বর্ধমান বিভাগ
পূর্ব বর্ধমান জেলা
পশ্চিম বর্ধমান জেলা
বীরভূম জেলা
হুগলি জেলা
(২) মালদা বিভাগ
উত্তর দিনাজপুর জেলা
মালদা জেলা
মুর্শিদাবাদ জেলা
দক্ষিণ দিনাজপুর জেলা
(৩) জলপাইগুড়ি বিভাগ
আলিপুরদুয়ার জেলা
কালিম্পং জেলা
কোচবিহার জেলা
জলপাইগুড়ি জেলা
দার্জিলিং জেলা
(৪) প্রেসিডেন্সি বিভাগ
উত্তর ২৪ পরগণা জেলা
কলকাতা জেলা
দক্ষিণ ২৪ পরগণা জেলা
নদিয়া জেলা
হাওড়া জেলা
(৫)মেদিনীপুর বিভাগ
পশ্চিম মেদিনীপুর জেলা
পুরুলিয়া জেলা
পূর্ব মেদিনীপুর জেলা
বাঁকুড়া জেলা
ঝাড়গ্রাম জেলা
আমরা ২৩ টি জেলার বিভিন্ন শহরের নানান রকমের খবর, ছবি, ভিডিও তুলে ধরবো। সঙ্গে থাকুন।