15/04/2026
The Silence
Story Behind -
নিস্তব্ধ, সত্যিই মনে হচ্ছিল এক অন্য জগৎ ।
আজ কোথাও আমরা বেরোতে পারিনি । আসলে বেরোনোর জন্য তো আসাই হয়নি । হোমস্টের বারান্দায় বসে আড্ডা আর অবিরাম চা ।
বর্ষায় পাহাড়ের এক অদ্ভুত রূপ থাকে। একটু হিসাব নিকেশ করে যদি গন্তব্যে পৌঁছনো যায় তাহলে ফিরতে ইচ্ছে করবেনা শহরের বাক্সের মতো বদ্ধ ঘরে ।
দীপেন, হোমস্টের মালিক মাঝে এসে বলল সায়ন দা ইয়ে বারিশ রোকনেকা চান্স নেহি হ্যায় আজ । চালেগা ।।
কথা শেষ হতে না হতেই কোথাও একটা গুর গুর গুর শব্দ ভেসে এলো আর তার সাথে আমরা সবাই ঢেকে গেলাম মোটা মেঘের চাদরে ।
অদ্ভুত অদ্ভুত ।।
এখন প্রায় 9 টা বাজে। বাইরে ঘরের পাশেই কোথাও অনবরত চাল থেকে জল গড়িয়ে পড়ছে একটা কোনো ড্রামের মধ্যে ।
দূর থেকে 3কেও অচেনা পাখির ডাক, যেন তার গল্পের শেষ নেই প্রিয় বন্ধু বৃষ্টিকে পেয়ে ।
ঘড়িতে এখন 5.55 ভোর । যে শব্দের সাথে ঘুমিয়ে পড়েছিলাম তারা এখন শান্ত । একটু পরে বুঝতে পারলাম বাইরে টা অদ্ভুতভাবে শান্ত । বৃষ্টি থেমে গেছে ?
দরজা খুলতে বাইরে তাকাতে দেখলাম সব ঝাপসা, মেঘ এখনও দরজা, উঠোন ধরে ঘুড়ে বেড়াচ্ছে । বুঝলাম আরও এক পশলা বাকি আছে। কিন্তু তাও মনে হল একটু বাইরে যাই । একটু এগোতে বুঝলাম আমি একাই এই ব্রহ্মাণ্ডে ভেসে বেড়াচ্ছি ।
কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম ।।। নিস্তব্ধ, নিজের হৃৎপিণ্ডের শব্দ কানে আসছে । দূরে মনেহলো নিস্তব্ধতার চাদর সরিয়ে এক অজানা গ্রহ । আর তার চারিপাশে কুণ্ডলী পাকাচ্ছে কোনো রূপকথার জিন।
Shot taken - 27th July 2014
Singalila Range
Photo Series - The Art of Detachment