24/04/2026
আজ ২৪/০৪/২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ শুক্রবার বাদ জুম্মা পীর আতাউর রহমান ছুন্নি ছবাহী মক্তব বোর্ডের অধীনে ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ, সেক্রেটারি, প্রেসিডেন্টসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সসম্মানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি মাওলানা আব্দুল বাসিত #চৌধুরী ছাহেবজাদায়ে #টান্টু-এর সভাপতিত্বে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা করা হয়। এরপর ধাপে ধাপে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়, যা উপস্থিত সকলের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
উক্ত মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক মাওলানা ক্বারী দিদারুল আলম সাহেব। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান নসীহত পেশ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। পাশাপাশি তিনি অভিভাবকদের সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরিশেষে সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয় এবং উপস্থিত অভিভাবক ও অতিথিবৃন্দকে আন্তরিকভাবে স্বাগতম ও কৃতজ্ঞতা জানানো হয়।
আল্লাহ তা'আলার দরবারে দোয়া করি—তিনি যেন সকল শিক্ষার্থীদের ইলমে নাফে দান করেন এবং তাদেরকে দ্বীন ও দুনিয়ার উভয় ক্ষেত্রে সফলতা দান করেন। আমীন।