31/03/2025
"পর্ব ১" - জানালা
না... আজকের গল্পে কোন কাশ্মীর বা আন্দামান নেই, নেই কোন রাজা বা রানী, আছে একটা পুরনো বাড়ি যার প্রত্যেকটা জানালা, প্রত্যেকটা দেওয়ালের মধ্যে লুকিয়ে আছে অনেক স্মৃতি, অনেক না বলা কথা, ঠিক যেমনটা আছে ওদের নিবিড় সম্পর্কের গভীরে।
দালানের এক কোনে পুরনো পরিত্তক্ত জানালাটা যেমন তাকিয়ে থাকে বাইরের খোলা আকাশের দিকে, দূর কে একদিন কাছে পাবার আশায়, ঠিক তেমনি মেয়েটা থাকে 'ওর' অপেক্ষায়, মনের মধ্যে রোজ জমাতে থাকে প্রতিদিনের অনেক না বলা কথা, ঠিক যেন ওই দেওয়াল গুলোর মত।
তবে রাতের শেষে এক ফালি সোনালি রোদ যেমন অজান্তে জানালার ফাঁক দিয়ে ঝরে পড়ে দেওয়াল গুলোর ওপর, দূরে সরিয়ে দেয় জমে থাকা নিকষ অন্ধকার, জানালার কোল ছুঁয়ে হঠাৎ দমকা বাতাস যেমন মুছে দেয় দেওয়ালের ওপর জমে থাকা ধুলো গুলো, ঠিক তেমনি হঠাৎই একদিন দমকা বাতাসের সাথে এক ফালি সোনালি রোদ হয়ে সুদূর সিয়াট্ল থেকে রঙ্গেশ ছুটে আসে অনিশার কাছে। ফেলে রাখা গল্পের উষ্ণতায় কেটে যায় জমে থাকা সব অন্ধকার...
শুধু সাক্ষী থেকে যায় ওই জানালাটা।
A Pre-Wedding story of Anisha and Rangesh
Story, Concept & Photography: Clicks of Sam
Makeover: Dipanwita Paul
Gears: Canon EOS R6 Mark II, Canon RF 28-70mm F/2L