22/10/2022
🥰
এই যুগেও এমন মানুষ আছে?
আজ অফিস থেকে বেরোনোর সময় বড়োবাবু (হেড ক্লার্ক) বললেন, তোমার সাথে বাসস্ট্যান্ড পর্যন্ত যাবো। সেই মতো অফিস এর গ্ৰারেজ থেকে বাইক টা বের করে সবেই রাস্তায় (রাজ্য সড়ক টা অফিসের গা লাগা দূরত্বেই। ) উঠে এসে দাঁড়িয়েছি। একটা 16-17 বছর বয়সি ছেলে গুটি গুটি পায়ে ভীত সন্ত্রস্ত হয়ে এসে বললো,
» দাদা একটা request করবো?
» আমি গুরুগম্ভীর গলায় বললাম, বলো।
» দাদা, ঐখানে একটা পোস্টার লাগানো টোটো আছে ওটা এখানে নিয়ে আসবো, একটা ছবি তুলে দেবেন?
» আমি বললাম, কেন?
» ছেলেটি বললো, আমার কাছে মোবাইল নেই। বাড়িতে একটা আছে ওটায় ছবি তোলা হয় না। ওটা বাড়িতেই থাকে। খোঁজ খবর নেওয়ার জন্যে কারোর ফোন থেকে ফোন করে খোঁজ নেই। তাছাড়া টোটো তে পোস্টার লাগিয়ে প্রচারের দায়িত্ব নিয়েছি। ছবি টা তুলে মালিক কে পাঠাবো। তাহলে মালিকের বুঝতে সুবিধা হবে যে আমি আমার কাজ সঠিক ভাবেই পালন করছি। তাছাড়া মালিক আমার কাজের উপর কোনো সন্দেহ করবে না।
» আমি বললাম, সে নাহয় ফটো তুলে দেবো। কিন্ত তুমি মালিক কে কি ভাবে ফটো টা পাঠাবে?
» ছেলেটি এক গাল হাঁসি দিয়ে জবাব দিলো, মালিকের নম্বর দিচ্ছি। আপনি একটু হোয়াটস্যাপ এ পাঠিয়ে দেন।
» আমি তাতেও রাজি হলাম। বললাম ঠিক আছে গাড়ি নিয়ে এসো, ছবি তুলে দিচ্ছি।
» বিদ্যুতের গতিতে গাড়িটা সামনে নিয়ে এসে মিষ্টি হাঁসি দিয়ে দাঁড়িয়ে বললো, দাদা ছবি তুলুন।
» কয়েকটা শট নেওয়ার পর বললাম, কাকে send করতে হবে তাঁর নম্বর দাও।
» ছেলেটি গড় গড় করে একটি মুখস্ত মোবাইল নম্বর বললো।
» নম্বর ডায়াল করতেই দেখি আমার একটা শ্রদ্ধেয় দাদার নাম উঠে এলো। তখন জিজ্ঞাসা করলাম তোমার মালিক কি Smriti Decorator এর মালিক? Riajul Alam (স্বজন)?
» ছেলেটি আপ্লুত হয়ে বললো, হ্যাঁ... হ্যাঁ.. আপনি উনাকে চেনেন?
» আমি বললাম, হ্যাঁ। নিশ্চই। খুব ভালো ভাবে চিনি। আমি আমার নাম টা বলে ওকে বললাম, কখনো আমার নাম করো তোমার মালিকের সামনে। উনিও নিশ্চই আমাকে চিনবেন। আর বললাম, শোনো ভাই - তুমি তোমার দায়িত্ব ও কাজ টা সঠিক ভাবে পালন করো, তোমার মালিক খুব ভালো মনের মানুষ।
2টি বিষয়ে অবাক হোলাম।
প্রথমত ; নিজের কাজ এর উপর কতোটা সক্রিয় মনোভাবাপন্ন হলে এমন টা করে।
দ্বিতীয়ত; বর্তমান সময়কালে যখন হাতে হাতে টাইলস/মার্বেল পাথরের সমান সমান মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন ওর হাত মোবাইল শূন্য।।।
তাৎক্ষণিক ভাবে বুঝতে অসুবিধা হলোনা , খুব অল্প বয়সেই ওর মাথার উপর পরিবারের বিশাল দায়িত্বভার এসে পড়েছে... 👍
Islampur, West Bengal, India, ISLAMPUR AMADER PRAN, ISLAMPUR