05/05/2026
কর্মের ফল একদিন না একদিন পেতেই হয়..এটাই নিয়ম।
এতদিন যে মানুষগুলো চুপচাপ কষ্ট সহ্য করেছে, নিজেদের মতো লড়াই করে গেছে, তাদের আজকের এই সামান্য আনন্দটুকু অন্তত কেড়ে নেবেন না। এই আনন্দটা কোনো অহংকার নয়, এটা শুধু একটা মুক্তির নিঃশ্বাস।
ঝড়-ঝাপটা তো আসবেই...যখনই পরিবর্তন আসে, তখনই কিছু অশান্তি, কিছু কথা, কিছু বিরোধ তৈরি হয়। কিন্তু সেই ঝড়ের মধ্যেই তো নতুন পথ তৈরি হয়, নতুন সূচনা হয়।
আমার কাছে সবচেয়ে বড় কথা হলো...সব কিছু যেন শান্তিতে হয়, সম্মানের সাথে হয়। কাজ হোক, উন্নতি হোক, মানুষ তার প্রাপ্য অধিকার আর সম্মানটা পাক। কোনো হিংসা নয়, কোনো বিভাজন নয়...শুধু এগিয়ে যাওয়ার ইচ্ছে থাকুক।
কারোর নাম নেব না, কাউকে ছোট করব না..
শুধু এটুকুই বিশ্বাস রাখি,
সময় তার নিজের মতো করে সব ঠিক করে দেয়।
শেষে শুধু একটাই কথা…
জয় মা🌺🌺🌺