বৃতার 𝖊-কলমে

বৃতার 𝖊-কলমে Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বৃতার 𝖊-কলমে, Photographer, Serampore.

This is my invitation to you: to step inside my thoughts, to see the world exactly as it unfolds before my lens, to feel the quiet spaces between my words, and to share the untranslated corners of my mind.

Serenity 💝
23/08/2026

Serenity 💝

05/09/2024

হাত ধরে জীবনে প্রথম হাঁটতে শেখায় মা বাবা। তারপর ধীরে ধীরে কিভাবে নিজে খাবো, চলবো, কথা বলবো ইত্যাদি ওনাদের থেকেই শেখা। ছোটবেলায় আমায় বড় বড় অঙ্ক কত সহজে করা যায় তার শিক্ষা পেয়েছিলাম আমার বড়জেঠু আর মেজমেসোমশাই এর থেকে। সারাদিন অফিসে কাজ করার পরও বাড়ি এসে ক্লান্ত শরীর নিয়ে আমায় শেখাতে বসত। অঙ্ক ছাড়াও তাই শিখতে পেরেছি অনেককিছু জীবনকে নিয়ে জীবনের জন্য। আমার ঠাম্মা আমায় শিখিয়েছিল দুঃখের মধ্যেও কিভাবে সব ভুলে থাকা যায় আর কিভাবে নতুন দিনের সাথে এক তালে হাঁটা যায়। উনি পুরোনো দিনের মানুষ হয়েও আধুনিক মানসিকতার শিক্ষা ওনার কাছ থেকেই পেয়েছি। বাবার কাছ থেকে শিখেছি এবং এখনো শিখছি সত্তর বছরের একটি মানুষ কিভাবে এখনো তার সমস্ত শক্তি দিয়ে খেটে যায়, যা আমাদের জেনেরাশনের বেশিরভাগ হয়তো কম বয়সেও পারবেনা। মাকে দেখে শিখি দিনের পর দিন আমাদের সবার খেয়াল কি করে রাখতে হয়। আমার মেজজেঠু আর জেঠিমা, বয়স প্রায় পঁচাত্তরের এর কাছেই। এই বয়সে এসেও যে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান চালান এবং তার জন্য দিনের পর দিন কত অক্লান্ত পরিশ্রম করেন তা দেখেই আমাদের অনেক শিক্ষা লাভ হয়। আমাদের পরিবারের সবার ছোট কাকা এবং কাকিমা। জীবনের অনেক চড়াই উৎরাই পেরিয়েও তার মুখের সরল হাসি আর হার না মানার মানসিকতা জীবনের হালটা শক্ত হাতে ধরতে শিখিয়েছে। তারপর জীবনে স্কুল কলেজের সময়ে অনেক শিক্ষক আসেন প্রথাগত পাঠ্যপুস্তকের সিলেবাস অনুযায়ী শিক্ষা দিতে। কিন্তু তাদের মধ্যেও অনেকে এমন কিছু শিখিয়ে দিয়ে যায় যা জীবনে চলার পথের আলো হয়ে থেকে যায়।

শিক্ষক শুধুমাত্র কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে হয়না। জন্ম থেকে আমৃত্যু যাদের থেকে আমরা জীবনে চলার পথের দিশা খুঁজে নেবার শিক্ষা পাই সেই সব গুরুজন, বন্ধু, প্রিয়জনদের আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। সবাই ভালো থাকুন, ভালো রাখুন।
.....সংবৃতা.....

Address

Serampore

Website

Alerts

Be the first to know and let us send you an email when বৃতার 𝖊-কলমে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category