Wabi-Sabi Days

Wabi-Sabi Days Finding beauty in ordinary days. Soft thoughts • real feelings • quiet moments
Because little things matter 😍
🇧🇩 | 🇯🇵
(57)

Same page… just a softer, dreamier version of it 💛Wabi-Sabi days—where imperfect, ordinary moments feel a little more sp...
02/05/2026

Same page… just a softer, dreamier version of it 💛
Wabi-Sabi days—where imperfect, ordinary moments feel a little more special.

Sometimes, all it takes is a different lens to see the beauty we already have.

Just a little collection of things that made me smile today—food, fruits, flowers & a touch of freshness 💛
30/04/2026

Just a little collection of things that made me smile today—food, fruits, flowers & a touch of freshness 💛

আল্লাহুমা বারিক লাহা 🤍এই শহরে আমি পুরোপুরি একা নই—এখানে আমার বোন আছে❤️ইচ্ছে হলেই যার বাসায় যাওয়া যায়,মেয়েকে রেখে একটু নি...
28/04/2026

আল্লাহুমা বারিক লাহা 🤍

এই শহরে আমি পুরোপুরি একা নই—
এখানে আমার বোন আছে❤️

ইচ্ছে হলেই যার বাসায় যাওয়া যায়,
মেয়েকে রেখে একটু নিশ্চিন্তে থাকা যায়…
রান্নার চিন্তা ছাড়া আরামে বসে খাওয়া যায়,
আর বোনের হাতের এক কাপ চা—
ধীরে ধীরে, আয়েশ করে শেষ করা যায় ☕

সাথে আছে নিজের মতো করে
ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করার সুযোগ—
যেন ব্যস্ত দিনের ভিড়ে একটুখানি নিজের সময়

এই ব্যস্ত শহরে কাছাকাছি থাকার এই সময়টা
কতদিন থাকবে জানি না 🥹
তবে আজকের এই ছোট ছোট মুহূর্তগুলোই
অনেক বড় পাওয়া....আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য।

Just some soft pieces of my days—slow, soft, and quietly beautiful 💛
25/04/2026

Just some soft pieces of my days—
slow, soft, and quietly beautiful 💛

গতবছর এই সময়টা আমি দেশে ছিলাম…কী এক অদ্ভুত ভালো লাগা ঘিরে রেখেছিল দিনগুলোকে—এমন এক অনুভূতি, যা ভাষায় পুরোটা প্রকাশ করা য...
24/04/2026

গতবছর এই সময়টা আমি দেশে ছিলাম…
কী এক অদ্ভুত ভালো লাগা ঘিরে রেখেছিল দিনগুলোকে—এমন এক অনুভূতি, যা ভাষায় পুরোটা প্রকাশ করা যাবে না, এখন যখন সব মনে করছি... মনে হচ্ছে সেই অনুভূতি টা যেন ছুঁয়ে যাচ্ছে মনকে 🥹

সকালে ঘুম ভাঙলেই আপনজনদের মুখ,
আম্মুর হাতের গরম নাস্তা,
মেয়ের খাবার নিয়ে কোনো চিন্তা নেই—কারণ সেটাও আম্মুই আগেই রেডি করে রাখতেন…
ছোট বোনের হাতের এক কাপ চা,
দিনটা যেন সেখান থেকেই সুন্দর হয়ে উঠত।

মাঝেমধ্যে সকালে মেয়ে ঘুমিয়ে থাকত,
আর আমরা তিন বোন চুপিচুপি বাসার সামনে দোকানে চলে যেতাম—দোকানের চা খেতে। দারুণ একটা মুহূর্ত ছিল আমাদের....এটাসেটা কেনাকাটা করে একটু পরে আবার ফিরে আসতাম বাসায়।

দুপুর মানেই আম্মুর হাতের মজার সব রান্না…
এত তৃপ্তি নিয়ে মায়ের হাতের খাবার খাওয়ার অনুভূতি—এটা আসলে ভাষায় বোঝানো অসম্ভব 🥹

আর আব্বু—
অফিস থেকে ফেরার পথে নানান রকমের খাবার, বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে আসতেন
আর আম্মুকে বলতেন, “মেয়েদের জিজ্ঞেস করে বলো, কী খাবে—আমি নিয়ে আসবো।”

ছোট বোন…
ওর হাতের স্পেশাল আলুর পরোটা, ভাত ভাজি, চা, কোল্ড কফি, লাচ্ছি—
সবকিছুই এখন ভীষণ মিস করি।
গরমের দিনে ওর বানানো কোল্ড কফি বা লাচ্ছি যেন সত্যিই অমৃত মনে হতো।

আব্বু-আম্মুর নাতনির সাথে কাটানো মায়াভরা সময়—
নিজের বাবা-মাকে নানা-নানি হিসেবে দেখাটা যেন নতুন করে ভালোবাসা আবিষ্কার করার মতো ছিল 🥰

লিখতে লিখতে কত বড় হয়ে গেল…
তবুও মনে হয়, কত কিছুই তো বলা বাকি রয়ে গেল।

ভালো লাগার অনুভূতিগুলো হয়তো ঠিক এমনই—
পুরোটা গুছিয়ে লেখা যায় না…
শুধু অনুভব করা যায় মন ভরে❤️

সবকিছুর ভিড়ে ঠিক কখন নিজেকে হারিয়ে ফেললাম—মনে করতে পারি না।একসময় বই আর পড়াশোনায় ডুবে থাকা আমি, কেমন করে যেন ধীরে ধীরে সে...
21/04/2026

সবকিছুর ভিড়ে ঠিক কখন নিজেকে হারিয়ে ফেললাম—মনে করতে পারি না।
একসময় বই আর পড়াশোনায় ডুবে থাকা আমি, কেমন করে যেন ধীরে ধীরে সেখান থেকে দূরে সরে গেলাম… এখন ফিরে যাওয়ার পথটাই যেন একটু অচেনা লাগে

মা হওয়ার পর জীবনটা একেবারেই অন্যরকম হয়ে গেল।
নতুন মা হিসেবে একা হাতে সব সামলানো, প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া—
তার সাথে বাচ্চার প্রতিটি মাসের মাইলস্টোন নিয়ে পড়া, জানা, বোঝা…
নিজের পড়াশোনার জায়গাটা বুঝতেই পারিনি কখন অন্য এক “স্টাডি” দিয়ে ভরে গেছে।

এইসবের মাঝেই—
ব্যস্ততা, মাতৃত্বের ছোট ছোট আনন্দ, ক্লান্তি, রাতের পর রাত না ঘুমিয়ে থাকা, শরীরের দুর্বলতা…
সব মিলিয়ে আমি যেন একটু একটু করে এলোমেলো হয়ে গেছি।

তবুও মনে প্রশ্ন জাগে—
একবার হারিয়ে গেলে, নিজেকে কি আবার খুঁজে পাওয়া যায়?

হয়তো যায়🥹
তবে তার জন্য দরকার একটু সাহস, অসীম মনোবল…
আর নিজের প্রতি নতুন করে একটু ভালোবাসা।

হয়তো একদিন আবার নিজেকেই খুঁজে পাব—
একটু অন্যভাবে, একটু নতুন করে 🤍

Wabi-Sabi Days
Tokyo, Japan🇯🇵🌸

দিনগুলো ঠিক এভাবেই কেটে যাচ্ছে —প্লেটে পছন্দের খাবার ,এক কাপ চায়ের ভেতর লুকানো একটু শান্তি,বিবাহবার্ষিকী উপলক্ষে পাওয়া ফ...
19/04/2026

দিনগুলো ঠিক এভাবেই কেটে যাচ্ছে —
প্লেটে পছন্দের খাবার ,
এক কাপ চায়ের ভেতর লুকানো একটু শান্তি,
বিবাহবার্ষিকী উপলক্ষে পাওয়া ফুলগুলো...শুকিয়ে গেছে কিন্তু ফেলতে কষ্ট লাগছে,
আর মাঝখানে মেয়ের এলোমেলো টাইপিং 🤣

সবকিছু মিলিয়ে খুবই সাধারণ—
তবুও মুহূর্ত গুলো মনে রাখার মতো হয়ে যায় এইভাবেই ❤️

17/04/2026

Spring, but make it a feeling, not just a season 🌸

15/04/2026

আজ প্রথমবার নিজের হাতে কুড়িয়ে নিলাম সাকুরা…
এর আগে শুধু দেখেছি—হাওয়ায় ভেসে ভেসে পাপড়ি ঝরে পড়ছে, নীরবে মাটিতে মিশে যাচ্ছে

কিছু সৌন্দর্য থাকে যা ছুঁয়ে দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না। মুহূর্তটা খুব ছোট, কিন্তু অনুভূতিটা অদ্ভুত রকমের গভীর…
হঠাৎ চলার পথে এভাবে সাকুরা পরে থাকতে দেখবো, ভাবিনি আমি

হয়তো সেই অপ্রত্যাশিত পাওয়াটাই ভালোলাগাটাকে একটু বেশি করে দিল 🌸

সব কিছু একসাথে ঠিকঠাক থাকে না…কিছু মুহূর্ত এলোমেলো, কিছুটা অপূর্ণ,তবুও এই ছোট ছোট টুকরোগুলো মিলেইদিনটা পুরো হয়ে যায়........
10/04/2026

সব কিছু একসাথে ঠিকঠাক থাকে না…
কিছু মুহূর্ত এলোমেলো, কিছুটা অপূর্ণ,
তবুও এই ছোট ছোট টুকরোগুলো মিলেই
দিনটা পুরো হয়ে যায়......🤍

住所

Toda-shi, Saitama

ウェブサイト

アラート

Wabi-Sabi Daysがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

共有する