হে আদমের সন্তান দ্বীনের পথে ফিরে এসো

  • Home
  • Malaysia
  • Rawang
  • হে আদমের সন্তান দ্বীনের পথে ফিরে এসো

হে আদমের সন্তান দ্বীনের পথে ফিরে এসো Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হে আদমের সন্তান দ্বীনের পথে ফিরে এসো, Photography Videography, gamuda garden, kundan Jaya, Selangar, Rawang.

যেসব মেয়েরা লুকিয়ে প্রেম করে, এরপর বাপ-মা ধরতে পেরে প্রেমিকার সঙ্গে বিয়ে না দিয়ে অন্য কারো কাছে বিয়ে দিয়ে দেয় - এইসব মেয়...
19/11/2025

যেসব মেয়েরা লুকিয়ে প্রেম করে, এরপর বাপ-মা ধরতে পেরে প্রেমিকার সঙ্গে বিয়ে না দিয়ে অন্য কারো কাছে বিয়ে দিয়ে দেয়

- এইসব মেয়েরা মনে করে তাদের সাথে জুলুম করা হয়েছে। তারা তাদের প্রেমিকের সাথে থাকলে ভালো থাকতো বেশী। এবং স্বামীর সংসারে তারা খুশি থাকতে পারে না।

অনেকে হয়ত অনেকদিন থেকে অথবা রিয়েলিটি চিন্তা করে মানিয়ে নেয়। কিন্তু বর্তমান যুগে বিয়ের পরও লুকিয়ে আগের প্রেমিক কিংবা জাস্ট ফ্রেন্ডদের সাথে যোগাযোগ রাখা সহজ হয়ে গিয়েছে।

এটার আসলে সমাধান কি? বাপ-মায়েরা তো চাইবে তাদের মেয়ে যেমন তেমনই হোক, সে যেন বেটার কাউকে পায়। কিন্তু এদেরকে সম্ভবত ছেড়েই দেয়া উচিত।

এদেরকে বলা উচিত তোমরা তোমাদের প্রেমিকদের বিয়ে করো। টিকলে তো টিকলোই। নতুবা বাঁশ খাওয়ার পরে রিয়েলাইজেশন আসলে বরং বেটার। এই দৃষ্টিকোণ থেকে যে, এদের জোর করে আরেকজনের সাথে বিয়ে দিলে সেই ওই পরিবারটাকেও বিপদে ফেলবে।

এখানে দোষ অভিভাবকদের যে, তারা তাদের মেয়েকে এমনভাবে রাখতে পারে নাই যে সে প্রেম থেকে বিরত থাকবে। হয়ত তার বয়স হয়েছে, তাকে গায়ির মাহারামদের সাথে যোগাযোগের সুযোগ রেখেছে, সেটা হোক ফোনের মাধ্যমে আর স্বশরীরে।

নুমান আলী খানকে আমি পছন্দ করি, তার একটা কথা খুব বাস্তব সম্মত। তিনি বলেছিলেন যে, আপনি আপনার মেয়েকে এতগুলো ছেলের মাঝে পড়তে পাঠাবেন, অথচ আপনার মেয়ে কোন ছেলেকে পছন্দ করবে না, কোন ছেলেও আপনার মেয়েকে পছন্দ করবে না - এরকম চিন্তাভাবনা রাখা হাস্যকর।

যেখানে বিবাহিত মানুষরাও ফ্রি-মিক্সিং এর কারণে পরকিয়ায় জড়াচ্ছে, সেখানে যাদের বিয়ে হয় নাই, তারা ফ্রি-মিক্সিং করবে আর তাদের মধ্যে কিছুই হবে না এরকম চিন্তাভাবনা আসলে পিতা-মাতার সরলতা না। এটা তাদের নির্বুদ্ধিতা। এটাকে সরলতা বললে, এই সরলতাও একটা ক্রাইম।

এক পুলিশ অফিসারের কাহিনী শুনসি, সে কনস্টেবলদের দিয়ে তার মেয়েকে স্কুলে আনা নেয়া করায়। কনস্টেবল একদিন চান্সে কাজ সেরে ফেলেছে। এরপর একটা সময় যখন মেয়ের শরীরের পরিবর্তন দেখলো, তখন বুঝা গেলো কিছু ঘটেছে।

পড়াশুনার জন্য বাপ-মা প্রাইভেটে পাঠায় স্যারের কাছে। আবার স্যারদের ঘরে এনে দরজা আটকিয়ে টিউশন দিতে দেয়। ইয়ে ক্যেয়া মাজাক হ্যেয়!

আর ভার্সিটিতে পড়ার নামে তো মাহারাম ছাড়া দিনের পর দিন মেয়েরা হোস্টেলে, ম্যাসে পড়ে থাকে। এখন তো আবার বড় ফেতনা ছেলে-মেয়ে জয়েন্ট ট্যুর। এসব কাহিনী ইনডিটেইলস বর্ণনা করা লাগে না। ঘিলু থাকলেই বুঝা যায়।

আমি মনে করি বাপ-মাদেরও ধরে ধরে বুঝাতে হবে না। তারা কি রাস্তাঘাটে কিছু দেখে না। দেখে! কিন্তু তারা মনে করে তাদের সন্তানটা ভিজা বিলাই। সে তাদের মান-সম্মান নষ্ট করে কিছু করবে না।

অথচ এদিকে কেউ হিন্দুরদের সাথে পর্যন্ত খাট কাপায় কেউ আর কেউ তে নিজেই হিন্দুই হয়ে যায়। মরার পর বাপ-মার হুশ হয়!

মেয়েরা খুব ভলনারেবল। ছেলেদের তুলনায় মেয়েদের ম্যানুপুলেট করা সহজ। এসব সমাধানে অনেকে অনেক সলিউশন দেয়। কিন্তু আমাদের মূল সলিউশনটার দিকে নযর দিতে হবে। কারণ এগুলা মূল রোগ না। এগুলো মূল রোগের সিম্পটোম। মূল রোগ হল তাওহীদ, মূল রোগ হল হালাল-হারামের তোয়াক্কা না করা।

মসজিদগুলোতে কঠোর ভাবো দাইয়্যুসের বিষয়ে আলোচনা করেত হবে। পর্দা, মাহরাম ছাড়া সফর, দূরে অবস্থান, ফ্রি-মিক্সিং নিয়ে ব্যাপাক আলোচনা করতে হবে।

আগের চেয়ে বেড়েছে সত্য। কিন্তু তবুও পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। এসবের জন্য ইমাম সাহেবদের চাকরীও যাচ্ছে।

ছেলে-মেয়েরা বাপ-মায়ের কথাও ঠিকমত শুনছে না। শুনবে কেনো? তাদেরকে তো বাপ-মা'ই শয়তানের হাতে আগেই দিয়ে রেখেছে। শয়তান যেভাবে হিপনোটাইজ করেছে, তারা সেভাবে হিপনোটাইজ হয়েই আছে।

শুক্রবারে হানিফ পরিবহনে উঠলাম। আমার কোণাকুণি সামনের সিটে বসেছেন হুজুরটাইপ একজন লোক। তিনি বাস ছাড়ার পরপরই সুপারভাইজারকে ব...
14/11/2025

শুক্রবারে হানিফ পরিবহনে উঠলাম। আমার কোণাকুণি সামনের সিটে বসেছেন হুজুরটাইপ একজন লোক। তিনি বাস ছাড়ার পরপরই সুপারভাইজারকে বললেন ভাই আমি জুমা পড়বো। নামাজের খুতবার আগে দাঁড়াবেন। সোয়া একটায় দাঁড়ালেই চলবে।
বাস যখন চৌদ্দগ্রাম বাজার পার হচ্ছে তখন সোয়া একটা। তিনি উঠে গিয়ে সুপারভাইজারকে বললেন "ভাই সোয়া একটা বাজে। দাঁড়ান না! খুতবা না শুনলে জুমা সম্পূর্ণ হয় না!"
আমার তখন চোখে ঘুম ঘুম ভাব। হালকা করে কানে বাজছে ভদ্রলোকের সাথে সুপারভাইজারের বাতচিত। শুধু সুপারভাইজার না আরো কয়েকজন যাত্রী বলছে নামাজ দেড়টায়। একটা পঁচিশে দাঁড়ালেই হবে।
বাসের সে যাত্রীদের মত আমরা অনেকেই জুমার নামাজ পড়াটাকে দায়সারা গোছের বানিয়ে ফেলেছি। শুক্রবার দুপুরে খুতবার শেষ দিকে মসজিদে ঢুকি ও ইমাম সাহেব সালাম ফেরানোর পর কত দ্রুত মসজিদ থেকে বের হওয়া যায় সে রাস্তা খুঁজি।
আমি চোখ খুলেই বললাম সুপারভাইজার সাহেব, বাস দাঁড় করান। ওযু করার একটা সময়ও লাগবে তো! ভদ্রলোক বললেন আমার ওযু আছে ভাই।
অন্যদের অব্যাহত একটা পঁচিশ দাবির মুখে আমার কন্ঠ হাওয়ায় মিলিয়ে গেলো। বাস ড্রাইভার একটা পঁচিশে দেখেন রাস্তার পাশে মসজিদ পাচ্ছেন না! আরো মিনিট তিনেক পর ফেনীর ফতেহপুরের দিকে একটা মসজিদের পাশে গিয়ে দাঁড়ান। ততক্ষণে নামাজ প্রায় শেষ! ভদ্রলোক দৌড়ে গিয়ে নামাজ ধরতে ধরতে ইমাম সাহেব সালাম ফিরিয়েছেন!
বাসে এতগুলো পুরুষ মানুষ। কারো কোন বিকার নেই শুধু ওই ব্যক্তি ছাড়া। আমি বাসের জানালা দিয়ে কড়া রোদে দাঁড়িয়ে তাকে নামাজ আদায় করতে দেখছি। জুমা মিস করে ফেলায় সম্ভবত জোহরের নামাজ আদায় করছিলেন।
এতক্ষণ বাস একটা পঁচিশে দাঁড়াতে বলা লোকগুলো দ্রুত আশেপাশে চা দোকান খোঁজা শুরু করলো। কেউ কেউ বেনসন সিগারেট না পাওয়ায় বিরক্ত। গ্রামের দোকানে বেনসন না পাওয়া শীর্ষক হতাশা শুনলাম দুজনের গলায়। একজন বিস্কুট কীভাবে পাঁচ টাকা পিস হয় তা নিয়ে দোকানদারের সাথে ঝগড়া করছে। এক মহিলা বাচ্চার জন্য চিপস কিনতে এসেছেন। শুকনা সুপারি দিয়ে পান খাচ্ছেন দু'জন। আর আমি জানালা দিয়ে ওই আল্লাহর বান্দাকে দেখছি।
সুপারভাইজার তখন ইমাম সাহেব কেনো নামাজ তাড়াতাড়ি শুরু করেছেন এটা নিয়ে রাগে গজগজ করছেন!
দশ মিনিট পর বাস ছাড়লো। সুপারভাইজার বারবার লোকটাকে শুনিয়ে বলছিলো : "আইজকা আগে দাঁড়াই গেছে ইমাম সাব।"
আমি ভেবেছিলাম ভদ্রলোক খুব রেগে যাবেন। আমাকে অবাক করে দিয়ে তিনি একটা কথাও বলেননি। শুধু মাথা নিচু করে নিজের আসনে বসে ছিলেন। আমার কোণাকুণি সামনের সিটে বসেছিলেন বলে আমি তাকে দেখছিলাম।
পুরোটা পথ আর মাথা তোলেননি। সুপারভাইজারও আর কিছু বলেননি। শুধু মসজিদ্দা স্কুল পার হওয়ার সময় বলেছিলেন আমাকে রয়েল সিমেন্ট কোম্পানির সামনে নামাই দিয়েন। ভদ্রলোক উঠে সামনে যাচ্ছিলেন। সুপারভাইজার তার ব্যাগটা হাতে নিয়ে বললো ভাই কিছু মনে করিয়েন না!
লোকটা আমাকে সর্বোচ্চ অবাক করে দিয়ে সুপারভাইজারের চোখের দিকে তাকিয়ে ঠোঁট কাঁপিয়ে দুই চোখে পানি ঝরিয়ে দিয়ে বললো -“ভাই জুমার নামাজটা পড়তে পারলাম না!"
একজন বাবা তার দুই দশক ধরে লালিত পালিত একমাত্র কন্যাকে পাত্রস্থ করার সময় "আমার মেয়েটাকে দেখে রেখো" বলতে যেভাবে কাঁদে একজন মানুষ এক ওয়াক্ত জুমার নামাজ পড়তে না পেরে যেনো তেমন আবেগেই কথাটা বললো!
এই ঘটনারটার পর আমি নিজেকে নিয়ে ভাবিঃ
"ঐ ভদ্রলোক যে জান্নাতের স্বপ্ন দেখেন, আমিও সে একই জান্নাতের স্বপ্ন দেখি। তাহলে আমাদের মধ্যে এত পার্থক্য কেন! কিভাবে সম্ভব যে আমরা দুইজন একই জান্নাতে অবস্থান করবো ?"
Copyright

🇧🇩 মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ৫২৫ কোটি টাকা আত্মসাৎ,🔥 দুদকের কঠোর পদক্ষেপ — ৬ এজেন্সির বিরুদ্ধে মামলাবাংলাদেশের হাজারো প্রব...
06/11/2025

🇧🇩 মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ৫২৫ কোটি টাকা আত্মসাৎ,
🔥 দুদকের কঠোর পদক্ষেপ — ৬ এজেন্সির বিরুদ্ধে মামলা

বাংলাদেশের হাজারো প্রবাসী স্বপ্ন দেখে একদিন পরিবারের মুখে হাসি ফোটানোর— কিন্তু সেই স্বপ্নকেই যারা ব্যবসা বানিয়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে এবার কঠিন পদক্ষেপ নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তদন্তে বেরিয়ে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য — মাত্র ৬টি রিক্রুটিং এজেন্সি প্রায় ৩১ হাজারেরও বেশি কর্মীর কাছ থেকে সরকারের নির্ধারিত ফি’র চেয়ে ৫ গুণ বেশি অর্থ আদায় করেছে!

এই অবৈধ আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫২৫ কোটি ২২ লাখ ৯৭ হাজার টাকা! 💸
যে টাকা দিয়ে কত পরিবার, কত স্বপ্ন নতুন করে বাঁচতে পারত — সেই অর্থ আজ কিছু অসাধু সিন্ডিকেটের পকেটে।

⚖️ দুদকের অভিযোগে যেসব এজেন্সি জড়িতঃ
👉 আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস — ৭,৪৩০ কর্মীর কাছ থেকে অতিরিক্ত ১২৪ কোটি টাকা আদায়
👉 মেরিট ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড — ৩,৪৮৯ কর্মীর কাছ থেকে ৫৮ কোটি টাকা আদায়
👉 আরও ৪টি রিক্রুটিং এজেন্সি একইভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে

দুদক বলেছে, এই এজেন্সিগুলো নিয়মিত অনুমোদিত সীমা (৭৮,৯৯০ টাকা) না মেনে প্রার্থীদের কাছ থেকে কয়েকগুণ বেশি অর্থ আদায় করেছে এবং অনেক অর্থ বিদেশে পাচারও করেছে।

💔 প্রবাসীদের কষ্ট, স্বপ্ন আর প্রতারণাঃ
যে তরুণ প্রবাসী ভাইরা ঘরবাড়ি বিক্রি করে, ধারদেনা করে বিদেশে যাচ্ছেন— তাদের ঘাম, চোখের পানি, কান্না মিশে আছে এই টাকায়।
অথচ, তারা ভেবেছিল “বিদেশে গিয়ে পরিবারকে সুখ দেবো…” — এখন সেই স্বপ্নই পরিণত হয়েছে অন্ধকারে।

💪 আশা জাগায় দুদকের পদক্ষেপ
এই মামলা শুধু অর্থ ফেরতের নয়, এটা প্রবাসীদের ন্যায়বিচারের লড়াই। বাংলাদেশের শ্রমবাজার যেন আবার সৎ ও স্বচ্ছ পথে ফিরে আসে— এই আশা এখন সবার।

📢 প্রবাসীদের প্রতি আহ্বান
✈️ বিদেশে যেতে চাইলে প্রথমে যাচাই করুন রিক্রুটিং এজেন্সির বৈধতা

📝 কোনো বাড়তি টাকা দিলে রসিদ নিন
📞 প্রতারণা হলে তাৎক্ষণিক অভিযোগ জানান — শ্রম মন্ত্রণালয় বা দুদকে
💬 একে অপরকে সতর্ক করুন, কারণ আপনার এক শেয়ার অনেকের চোখ খুলে দিতে পারে

30/10/2025
দরুদ ও ইস্তেগফার পড়ার কিছু কার্যকরী টিপস: দরুদ ও ইস্তেগফার এর ফজিলত সম্পর্কে মোটামুটি আমাদের সবারই ধারনা আছে আশা করি, দর...
23/10/2025

দরুদ ও ইস্তেগফার পড়ার কিছু কার্যকরী টিপস:

দরুদ ও ইস্তেগফার এর ফজিলত সম্পর্কে মোটামুটি আমাদের সবারই ধারনা আছে আশা করি, দরুদ ও ইস্তেগফার এর অসম্ভাব্য শক্তি নিয়ে অন্যদিন লিখব,আজ সহজে আমল করার মত কিছু টিপস লিখে যাচ্ছি ঈংশা-আল্লহ।

📌 মূল টিপসঃ ১ম দিকে ধরে নিন আপনি প্রতিদিন কমপক্ষে ১০০০+ দরুদ ও ১০০০+ ইস্তেগফার নিজের আমলনামায় জমাবেন। এবার প্ল্যান করুন এত ব্যাস্ততার মাঝেও এটা কিভাবে সম্ভব।

🔹প্ল্যান ১ঃ আপনি চলতে ফিরতে, বাসে ট্রেনে প্লেনে যেখানে যে অবস্থায় আছেন জিকির জারি রাখুন। শুধু মাত্র টয়লেট ছাড়া সব খানে সকল অবস্থাতেই আপনি জিকির চালিয়ে যেতে পারেন। গণনার জন্য নিজের হাত ব্যবহার করুন; ২ হাতের কর দিয়ে গণনা করলে ২০+২০=৪০ হয়ে গেল,এবার ২ হাতের আঙ্গুল ১০ টায় তাসবিহ পড়ুন তাহলে ৫০ হয়ে গেল। মানে ৫০ বার=১ সেট ভেবে নিন তাহলে এভাবে ২০ সেট তাসবিহ পড়লেই আপনার ১০০০ হয়ে গেল, যেন কম না হয় এই সতর্কতায় আরো কিছু বেশি পড়লেন। যদি একাগ্রতার সাথে পড়েন তবে ২/৩ মিন এ ১০০ সব চেয়ে ছোট *দরুদ (সঃ)* বা সব চেয়ে ছোট ইস্তেগফার *আস্তাগফিরুল্লাহ* পরা সম্ভব।

🔹প্ল্যান ২ঃ আপনি রান্নাবান্না বা এমন কাজে ব্যাস্ত থাকেন যে আপনি হাতের আঙ্গুলেত কর গুনে পড়তে পারছেন না। সমস্যা নেই, আপনি ঘড়ির টাইম দেখে নিন, এবার সুন্দর ও ধীরস্থির ভাবে শুদ্ধ করে ১০০ বার দরুদ বা ইস্তেগফার পড়তে কয়মিনিট সময় লাগলো সেটা দেখে নিন। ব্যাস হয়ে গেল, এবার আপনি আপনার কাজ করতে থাকুন আর ঘড়ির টাইম দেখে নিন ১০০০+ হতে আপনার বর্তমান টাইম থেকে কত টাইম পর্যন্ত পড়তে হবে,সতর্কতার জন্য তার থেকে ৩/৪ মিন বেশি পড়ুন হয়ে গেল।

🔹প্ল্যান ৩ঃ পাঁচ ওয়াক্ত সলাতের আগে টার্গেট রাখবেন মিনিমাম ১০০ করে দরুদ ও ইস্তেগফার পরে নিবেন,ও সলাতের পরে ১০০ করে পড়বেন। কোন কারনে সলাতের আগে ১০০ করে পড়া সম্ভব না হলে যা বাঁকি থাকবে সলাতের পর সেটা পূরন করে তবেই নামাজের যাইগা থেকে সরবেন। প্রবল ইচ্ছাই একমাত্র আপনাকে সাক্সেস করতে পারে।

🔹প্ল্যান ৪ঃ ফজর ও মাগরীবের নামাজ পর ১৫ মিন করে এক্সট্রা সময় নিন নিজের জন্য। ফজর নামাজ শেষে ১৫ মিন সময় নিয়ে দরুদ শেষ করুন, মাগরীবের পর ১৫ মিন সময় নিয়ে ইস্তেগফার শেষ করুন।*

🔹প্ল্যান ৫ঃ নিজে আমল করুন,সেই সাথে কমপক্ষে ৫/৭ জন মানুষ কে এই আমলে আগ্রহী করুন। আপনার আহবানে যদি তাদের কেও এই আমল করে আপনিও পাবেন তাদের আমলের সমষ্টির সমান,কিন্ত তাদের আমলের কোন কমতি করা হবেনা। অর্থাৎ আপনি সারাদিনে যদি ১০০০+ দরুদ পড়েন, আরো ৩ জন ও ১০০০+ করে পরে তবে আপনি তাদের সওয়াব ৩০০০+ পাবেন ফ্রী তে,আর আপনার নিজের টা তো আছেই। সুন্দর না বেপার টা...!!

[সুরা আন-নিসাঃ৮৫, সহীহ মুসলিম ৬৬৯৭ ও আবু দাউদ ৪৬০৯।]
: সংগৃহীত

পৃথিবীর সবচাইতে বেস্ট সেন্স অফ হিউমার হচ্ছে নিজেকে ছোট করে মজা করা।বন্ধুদের আড্ডাগুলোতে মানুষজন যায় বন্ধুত্বের নির্মল আন...
23/10/2025

পৃথিবীর সবচাইতে বেস্ট সেন্স অফ হিউমার হচ্ছে নিজেকে ছোট করে মজা করা।

বন্ধুদের আড্ডাগুলোতে মানুষজন যায় বন্ধুত্বের নির্মল আনন্দকে উপভোগ করতে।

দেখবেন সেখানে এমন কয়েকজন থাকবে যারা আপনাকে জাজ করা শুরু করবে।

কিরে দোস্ত? তোর মাথাতো দেখি খালি হয়ে যাচ্ছে। একটু পেয়াজের রস লাগা।

উনি কি আপনার কাছ এই টিপস জানতে চেয়েছেন?

দেখবেন এরা খুব গর্ব করে বলবে

ভাই আমি পিছে কথা বলি না। যা বলি সামনা সামনি বলি।

কেন ভাই? আপনাকে আরেকজনকে জাজ করতে বলেছে কে?

আপনাকে এই অধিকার দিয়েছে কে?

অন্যরা এই জাজমেন্টে মজা পেলেও যাকে জাজ করা হলো সে নিশ্চিত বিষণ্ণতায় আক্রান্ত হলো। এই কথা তার মন ভেঙ্গে দিলো। তার সারাদিন খুব কষ্টে যাবে। হতে পারে সারা সপ্তাহ কিংবা হতে পারে সারা মাস তার এই ঘটনাকে মনে করে কষ্টে যাবে। এবং তার কষ্টের কারণ ঐ মানুষের একটা বাক্য, একটা কথা।

আপনি দেখেবন যদি আপনি প্লেনে উঠেন। আপনার সামনের মানুষটা দুই ঘন্টার জার্নিতেও সিট পেছন দিকে হেলিয়ে দিবে। তাকে এই দুই ঘন্টার জন্য হলেও প্লেনে শুতে হবে। সেই মানুষটা দেখবেন আপনার দেশী।

আপনি তাকে বলবেন

যে ভাই সিটটা সোজা করে বসেন। এখানে জায়গাটা খুব সংকীর্ণ।

সেই লোক তেলে বেগুনে জ্বলে উঠে বলবে

আরে ভাই আমি টাকা দিয়ে টিকিট কিনছি। এই দুই ঘন্টা আমি হেলান দিয়ে শুবো।

আপনার যে সমস্যা হচ্ছে সেটা উনি দেখবেন না। কেননা উনি শুধু নিজের জন্য বাঁচেন অন্যের জন্য না।

কিন্তু অন্য দেশের মানুষদের মধ্যে এই ব্যাপারগুলো কম দেখবেন।

আপনি বিদেশে দেখবেন সবাই লাইনে দাঁড়িয়ে কোন এমিউজমেন্ট পার্কে ঢুকছে। যদি কাউকে দেখেন সে লাইন ভেঙ্গে ঢুকছে কিংবা ধাক্কা ধাক্কি করছে। দেখবেন আমাদের দেশী নাহয় ইন্ডিয়ান।

এই যে আমাদের দেখলে বিদেশীরা আতংক অনুভব করে। ভয় পায়। বিদেশী ইমিগ্রেশনে আমাদের পাসপোর্ট দিলে তারা খুব সন্দেহের দৃষ্টিতে দেখে। ভিসা দিতে চায় না। আমাদের পাসপোর্ট এই যে বিশ্বের ১০০ তম পাসপোর্ট তার কারণ শুধু সরকার না। আমরাও তার কারণ।

আমরা সবাই বিভিন্ন লেখা পড়ি। অজস্র ভিডিও দেখি।
কিন্তু মানি না।
কেননা অসভ্যতা, বর্বরতা আমাদের রক্তে।
আমরা ভালো দেশ চাই, সুন্দর দেশ চাই, শান্তির দেশ চাই।

আমরা নিজেরাইতো সভ্য না। কিভাবে সভ্য দেশ হবে।

সেই ছোটবেলার কবিতার মতো

আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে।

২৫ তারিখ শনিবারে, আমপাং পার্ক এলাকায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ হবে।ট্রাম্প ইউ আর নট ওয়েলকাম মালয়েশিয়ায় নামে।এইটা লোকাল মালয়ে...
22/10/2025

২৫ তারিখ শনিবারে, আমপাং পার্ক এলাকায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ হবে।
ট্রাম্প ইউ আর নট ওয়েলকাম মালয়েশিয়ায় নামে।

এইটা লোকাল মালয়েশিয়ায় বিক্ষোভ, বেশ কিছু সংগঠন একত্রিত হয়ে আয়োজন করছে।

আমপাং পার্ক এড়িয়ার সকল বাংলাদেশী প্রবাসী ভাইয়েরা এই শনিবার যত্রতত্র দাড়াবেন না, কাজ শেষে নিজ নিজ বাসায় চলে যাওয়ার চেষ্টা করবেন।

কারন এই দেশে কোনো ঘটনা ঘটলেই, ইচ্ছাকৃত ভাবে হোক বা অইচ্ছাকৃত বাংলাদেশীদের সম্পৃক্ত পাওয়া যায়।

কেউ অতিউৎসাহী হতে বিক্ষোভে ভুলেও অংশ নিবেন না, মনে রাখবেন লোকালদের জামিন করানোর লোক আছে, আপনার মালয়েশিয়ায় কেউ নেই।

Address

Gamuda Garden, Kundan Jaya, Selangar
Rawang
48020

Website

Alerts

Be the first to know and let us send you an email when হে আদমের সন্তান দ্বীনের পথে ফিরে এসো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share