Picky Borna

Picky Borna Spread love spread positivity

07/04/2026

আমারতো বাইরে খাবার খেতে বেশি পছন্দ 😋আপনার কোনটা পছন্দ বাসারটা নাকি বাইরের??

06/04/2026

মেয়েদের জীবনে বাবার পরে সব থেকে বিশ্বস্ত সঙ্গী হচ্ছেন স্বামী ❤️তাই স্বামী যে যেমনই হোক দিনশেষে দেখবেন স্বামী ছাড়া আর কেউই আপনার পাশে নেই🥀
Vedio: Sadia Islam Bristy

06/04/2026

কয়েকদিন যাবত দেশে ফোন দিয়ে শুনতেছি দেশে নাকি অনেক তেলের সংকট আর ফেসবুকেও দেখতেছি মানুষ তেল কিনতে নাকি চার পাঁচ ঘন্টা করে ওয়েট করতাছে আসলেই কি এতটা তেলের সংকট নাকি একটু বেশি দেখানো হচ্ছে??????

সাম্প্রতিক সময়ে এই শিশু শিল্পী লুবাবার বিয়ে নিয়ে ফেসবুকে ঢোকারি কোন উপায় নেই😼😼😼😼কতজন দেখছি তার  অল্প বয়সে বিয়েকে ত...
03/04/2026

সাম্প্রতিক সময়ে এই শিশু শিল্পী লুবাবার বিয়ে নিয়ে ফেসবুকে ঢোকারি কোন উপায় নেই😼😼😼😼কতজন দেখছি তার অল্প বয়সে বিয়েকে তীব্র নিন্দা জানাচ্ছে। আমার কথা হচ্ছে ভাই জীবনটা তার।তার জীবনের সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত তার।আর তারপরে তার ভালো মন্দ বোঝার জন্য তার পরিবার আছে।আপনাদের কেন এত ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো এটাই আমি বুঝিনা😡😡😡আর আমি যদি আমার ব্যক্তিগত মতামতের কথা বলি এখানে তো আমি কোন প্রকার কোন ভুল দেখছি না তারা আলহামদুলিল্লাহ একটা হালাল সম্পর্ক কে বেছে নিয়েছে হারাম সম্পর্ককে বাদ দিয়েছে। আর আমি হতবাক হচ্ছি এই বিষয়টা চিন্তা করে যে আমরা তো সকলেই একটা মুসলিম প্রধান দেশে বসবাস করি এমন একটা দেশে বসবাস করে শরীয়ত সম্মত একটা কাজের বিরুদ্ধে এত মতামত কিভাবে থাকতে পারে!!!! আমাদের দেশে বর্তমানে আধুনিকতার নামে দেশের সামাজিকতা ধ্বংসের পথে😔😔 আমাদের বর্তমান সমাজে তথাকথিত ও সচেতন বাবা মারা তাদের ছেলে মেয়েকে প্রতিষ্ঠা করার নামে তাদের বয়স পেরিয়ে যাওয়ার পরেও বিয়ে-শাদী দিতে আগ্রহী হয় না তারা বিয়ে-শাদী থেকে ক্যারিয়ারকে বেশি প্রাধান্য দেয় আর ফলস্রুতিতে তাদের লিগার লাইফ পার্টনারের অসুবিধা কিন্তু দুই-চারটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদের জন্য কোন সমস্যা না। আর এজন্যই আমাদের বর্তমান সমাজে পরক্রিয়া,ধর্ষণ সহ সকল অপকর্ম দিনে দিনে এত বৃদ্ধি পাচ্ছে😡 ব্যক্তি জীবনে আমারও অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে। প্রথম অবস্থাতে আমি এর বিরোধী হলেও যতদিন যাচ্ছে আমি এর গুরুত্ব দিনে দিনে বুঝতে পারছি। আমাদের দেশ ইউরোপ আমেরিকার ভালো দিকগুলো অনুকরণ করতে না পারলেও খারাপ দিকগুলো আয়ত্ত করতে পেরেছে শতভাগ 😒 পরিশেষে শুধু এতোটুকুই বলতে চাই দেশটাও আমাদের সমাজটাও আমাদের সেজন্য সমাজকে কিভাবে ভালো রাখতে হবে সে দায়িত্বটাও আমাদের🥀আমার কথা শুনে যদি কারো গা জ্বলে তাহলে আমি আন্তরিকভাবে sorry but not sorry🙃🙃
Ok bye 🙋‍♂️

02/04/2026

Dinner menu🤤what about you???😍

01/04/2026

আমাদের আশেপাশে এমন অনেক লোক আছে যারা যতই দোষ করুক না কেন দোষ দিবে অন্যের। বলবে আমি তো ইচ্ছা করে এটা করিনি দোষ ওমুখের তমুকের😒একদম নিষ্পাপ আমার ছেলের মত😁🐸

মাঝে মাঝে মনে হয় এই যান্ত্রিক জীবনে নিথর থাকাই শ্রেয়🙂 এই প্রবাস জিবন হয়তো দিয়েছে আমাকে অনেক কিছুই কিন্তু বিনিময় টাও...
25/03/2026

মাঝে মাঝে মনে হয় এই যান্ত্রিক জীবনে নিথর থাকাই শ্রেয়🙂 এই প্রবাস জিবন হয়তো দিয়েছে আমাকে অনেক কিছুই কিন্তু বিনিময় টাও নিয়েছে সে খুব চড়া মূল্যে। হয়তো অনেকের স্বপ্নের জীবন যাপন টা করি আমি, কিন্তু সে হয়তো কোনদিন জানতেই পারবে না তার জীবনের মূল্যহীন মনে করা ছোট ছোট সুখ গুলো পাবার আশায় কি ভীষণ অপেক্ষায় আছি আমি🙂 ছোটবেলায় বইয়ে পড়া কিছু লাইন কেন জানি যত বয়স যাচ্ছে খুব ভীষণভাবে অনুভব করছি,যেমন-
“নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওই পাড়েতে সর্ব সুখ আমার বিশ্বাস”🌸🥀

বিঃদ্রঃ এগুলা আমার বাসার ইনডোর প্লান্ডস🪴🌵

ঈদ মোবারক জানাই সবাইকে 🌙নিঃসন্দেহে ঈদ আমাদের সবার জন্য সবথেকে কাঙ্খিত আর খুশির দিন ।তবে সবার জন্য ঈদের খুশি নসিব নাও হতে...
20/03/2026

ঈদ মোবারক জানাই সবাইকে 🌙নিঃসন্দেহে ঈদ আমাদের সবার জন্য সবথেকে কাঙ্খিত আর খুশির দিন ।তবে সবার জন্য ঈদের খুশি নসিব নাও হতে পারে, আল্লাহ হয়তো এবার তাদের মধ্যে আমাকে এবং আমার পরিবারকে একজন করেছেন, গত পাঁচ দিন যাবত আমার মেয়ে অসুস্থ হয় আমরা হসপিটালে ভর্তি ।এবার আমার আর আমার পরিবারের কোন ঈদ নেই ।সব থেকে মজার ব্যাপার কে জানেন আমার মেয়ের অসুস্থতার আগ মুহূর্ত পর্যন্ত আমার মনে কত প্রকার যে আক্ষেপ ছিল ঈদে বাড়ি ফেরা হলো না ,বিদেশে ঈদের তেমন আমেজ পাই না, পছন্দ মতো ড্রেস কিনতে পারলাম না,বাইরে ঘুরতে যেতে পারছিনা মন মতন, নিজের আপনজনের থেকে দূরে, নিজের দেশ থেকে কত দূরে আবার আরও একটা ঈদ আমার জীবন থেকে চলে যাচ্ছে কত রকমের আক্ষেপ যে ছিল বলে শেষ করা যাবে না | কিন্তু মুহূর্তের মধ্যে যেন সকল কিছু পরিবর্তন হয়ে গেল এখন আর কোন কিছু নিয়ে আক্ষেপ নেই, এখন কেন জানি মনে হচ্ছে নিশ্বাস নেওয়াটাই অপরাধ , আল্লাহর দেওয়া জীবনে নিজের জন্য কিছু আশা করতে নেই, ভাগ্যে যা আছে শুধু তাই হবে। তাই জীবন থেকে আমার আর কিছু পাওয়ারও নাই কিছু হারানোরও নাই। আমার কাছে যা কিছু আছে সবই আল্লাহর এজন্য সে যদি ইচ্ছা করে রাখতেও পারে নিয়েও যেতে পারে । তার ইচ্ছা খুশি। আমরা শুধু চাইলে অনুভূতিটুকুই ব্যক্ত করতে পারি এতোটুকুই আছে আমাদের হাতে। ব্যাস এতটুকুই🙂

16/03/2026

Btw misty made by me🤗

Late upload 🐸 valentine day special🌹🌹 জীবনে প্রথম জামাইয়ের সাথে ভ্যালেন্টাইনস ডে 😍কিন্তু দুঃখের বিষয় জামাই কোন গিফটই দ...
16/02/2026

Late upload 🐸 valentine day special🌹🌹 জীবনে প্রথম জামাইয়ের সাথে ভ্যালেন্টাইনস ডে 😍কিন্তু দুঃখের বিষয় জামাই কোন গিফটই দেয়নি 😒😣 তবে ভাগ্য আমার ভালো গিফট আমি পেয়েছি তবে ভাবিদের জামাই থেকে 😜(part of the jokes 😝) তো সবার ভ্যালেন্টাইনস ডে কেমন গেল ???আর কে কি গিফট পেলেন তার প্রিয়জনের থেকে ???wish all of you happy Valentine’s Day😍❤️special thanks to my both of Vabis to this gifts & makes my day🥰🥰

04/08/2025

আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে ভালো আছি,এক্সিডেন্টের শুধুমাত্র আমার আর আমার মেয়ের মাথায় সামান্য আঘাত লেগেছিল আর ভাইয়ার হাত সামান্য কেটে গেছে ,যেটার জন্য তৎক্ষণিক এমার্জেন্সি অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর সেখানে সর্বোপরি সর্বোচ্চ পরীক্ষা নিরীক্ষা করা হয় আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো আশায় একদিন আমাদের হসপিটালে রেখে আমাদের রিলিজ করে দিয়েছে ,এখন আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে ভালো আছি সুস্থ আছি ,গতকাল পোস্ট করার পরে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা সবাই আমাকে পার্সোনালি টেক্স করছেন কল করছেন ,কিন্তু ব্যস্ততার কারণে আমি রেসপন্স করতে পারেননি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, এত বড় দুর্ঘটনা পরও আমরা সকলেই যে সুস্থ আছি এটা আল্লাহর অপার করুণা ছাড়া আর কিছুই না সবাই আমাদের জন্য দোয়া করবেন |

তার জীবনের প্রথম ঈদ সবাই দোয়া করবেন তার জন্য কোরবানি ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক🌙
06/06/2025

তার জীবনের প্রথম ঈদ সবাই দোয়া করবেন তার জন্য কোরবানি ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক🌙

Adres

Miastko
77–200

Strona Internetowa

Ostrzeżenia

Bądź na bieżąco i daj nam wysłać e-mail, gdy Picky Borna umieści wiadomości i promocje. Twój adres e-mail nie zostanie wykorzystany do żadnego innego celu i możesz zrezygnować z subskrypcji w dowolnym momencie.

Udostępnij