24/08/2026
প্রতি মুহূর্ত বাঁচতে জানি
চারিদিকে আঁধার যতই থাক;
চোখ মেলে দেখি—
আলোয় আলোকিত অন্তচোখ।
কত লড়াই জীবন-মৃত্যুর
যেমন ভালো মন্দের;
সত্য-অসত্যের দ্বিধাদ্বন্দ্ব
কখনো থেমে যায় জীবন ছন্দ।
তবুও হাসি, পথ হাঁটি
আলো-ছায়ার লুকোচুরি;
নিজের ভেতরে গভীর নিঃশ্বাস
খুঁজে পাই জীবনের আশ্বাস।
☀️🌴