11/01/2024
হে আমাদের রব! আমরা আপনারই নিকট ক্ষমা প্রার্থনা করি, আর আপনার দিকেই প্রত্যাবর্তনস্থল।
হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই, অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না, যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক।
(সূরা বাকারাহ:২৮৬)
হে আল্লাহ!
মুহাম্মাদ ﷺ এবং তাঁর বংশধরদের উপর রহমত নাযিল করুন, যেমন আপনি ইবরাহীম আঃ ও তাঁর বংশধরদের উপর করেছিলেন। নিশ্চয় আপনি প্রশংসিত, অতি মহান।
হে আল্লাহ!
আপনি মুহাম্মাদ ﷺ এবং তাঁর বংশধরদের উপর বরকত নাযিল করুন, যেমন আপনি ইবরাহীম আঃ ও তাঁর বংশধরদের উপর নাযিল করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত, অতি মহান।
(সহীহুল বুখারী ৩৩৭০, মুসলিম ৪০৬)