23/03/2026
১. দুধ খাওয়ানোর সময় দুরুদ শরীফ/কালিমা/সূরা ফাতিহা পাঠ
নিয়্যত: “এই আমলের সওয়াব যেন আমার সন্তানের হিফাযত ও ঈমানের জন্য হয়।”
প্রতি ফিডিং-এ অন্তত একবার ছোট দুরুদ (যেমন: “আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ”)।
--------
২. ঘুম পাড়ানোর সময় যিকর অথবা দু’আর শব্দে ঘুম পাড়ানো।
নিয়্যত: “আল্লাহ এই যিকরের শব্দ যেন তার অন্তরে গেঁথে দেন।”
--------
☞ পড়ে শোনাতে পারেন—
আয়াতুল কুরসী, সূরা ইখলাস, ফালাক, নাস এবং “হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল” (মুষ্টিতে ফুঁ দিয়ে শরীরে হাত বুলিয়ে দেওয়া)।
--------
☞ কীভাবে: ফুঁ দিয়ে হাত বুলিয়ে দেওয়া, কিংবা শুধু তার মাথার কাছে পড়ে দোয়া করা।
নিয়্যত: হিফাযতের আমল, রুহানিয়াত তৈরি করা। ঘুমানোর আগে “লা ইলাহা ইল্লাল্লাহ” বলানো বা পড়া। খুব নরম গলায় বলুন। ধীরে ধীরে সে এটায় অভ্যস্ত হবে ইনশা আল্লাহ।
--------
৩. কানে কুরআনের শব্দ।
কীভাবে: ঘুমানোর সময়, খেলতে খেলতে, কিংবা বুকের দুধ খাওয়ানোর সময় মৃদু ভলিউমে কুরআন চালান।
লক্ষ্য: শব্দ পরিচিতি, অন্তরে নরম ভাব তৈরি, শুনে অভ্যস্ততা গড়ে তোলা।
--------
৪. গোসল করানোর সময় সূরা পড়া বা দোয়া করা।
“আল্লাহ, আমার মেয়েকে পবিত্র রাখুন, বাহ্যিক-অন্তর সব দিক থেকেই।” সুরা ফাতিহা এবং সুরা ইখলাস পড়া যেতে পারে।
--------
৫. সন্তানের মাথায় হাত রেখে দু'আ করা।
“আল্লাহ, একে হিফাযত করুন, একে হিদায়াহ দিন, একে সৎ বান্দা/বান্দি করুন, নেককারদের অন্তর্ভুক্ত করুন, তাওবাহ কবুলকারীদের অন্তর্ভুক্ত করুন।”
--------
৬. নিয়মিত দুরুদ পড়া ও হাদিয়া হিসেবে সন্তানের নামে সওয়াব দান করা।
দিনে ১০০ বার ছোট দুরুদ। (যেমন: “সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”) — “ইয়া আল্লাহ, এই দুরুদের সওয়াব আমার সন্তানকে জান্নাতে পৌঁছানোর রাস্তায় সহায়ক হোক।”
--------
৭. মা-বাবা নামাজের পর সন্তানকে নিয়ে মুনাজাত করা। নিজের মনের ভাষায় আন্তরিকতার সাথে আল্লাহর কাছে দোয়া করুন। একদিন সে নিজে নিজেই সেই জায়গায় এসে বসবে ইনশা আল্লাহ।
--------
☞ কীভাবে: আপনি যখন নামাজে থাকেন, তাকে পাশে শুইয়ে রাখা বা সিজদার সময় পাশে বসানো।
লক্ষ্য: নামাজের পরিবেশ ও দৃশ্য ছোট থেকেই চেনা হয়ে যাওয়া।
--------
৮. বাচ্চার ঘরের পরিবেশে কুরআনের শব্দ রাখা।
দিনে কিছু সময় খালি ঘরেও কুরআনের তিলাওয়াত চালানো, যাতে শব্দে বেড়ে ওঠে।
--------
৯. বাচ্চার পক্ষ থেকে প্রতিদিন/সুযোগমতো ছোট ছোট দান, সাদাক্বাহ করা। ৫-১০ টাকা হলেও! এতে করে বাচ্চারা নিজে দান করা শিখবে, সৎকর্ম ও ভালো কাজে উৎসাহিত হবে। প্রতিদিন নিয়মিত দান করলে আল্লাহতায়ালা ৭০টি বিপদ-আপদ ও বালা-মুসিবত থেকে বান্দাকে রক্ষা করেন।
“আল্লাহ, এই সাদাক্বাহ যেন ওর বিপদ-আপদ, বালা-মুসিবত দূর করার কারণ হয়।” সেজন্য অনলাইন সাদাকাহ অপশন, মসজিদ বা এতিমখানার দানবাক্স ব্যবহার করা যেতে পারে।
--------
১০. মা-বাবার মুখ দিয়ে সুন্দর শব্দ বের করা।
যেমন: “আল্লাহ তোমায় হিফাযত করুন”, “আমিন বলো”, “জান্নাতে যাবা ইনশা আল্লাহ” — এগুলো শিশুর মুখে প্রতিফলিত হবে।
--------
১১. “জান্নাত” শব্দ পরিচিতি।
কীভাবে: তাকে আদর করে বলুন, “তুমি আমার জান্নাতের ফুল”, “আল্লাহ আমাদের জান্নাতে একসাথে রাখুন ইনশা আল্লাহ।”
লক্ষ্য: জান্নাত শব্দ যেন তার হৃদয়ে মিষ্টি কিছু হিসেবে গেঁথে যায়।
--------
১২. দিনে অন্তত ১বার আকাশের দিকে তাকিয়ে বলানো “আল্লাহ উপর-নিচে সর্বত্র আছেন।”
কীভাবে: তাকে কোলে নিয়ে আকাশ দেখিয়ে বলুন, “আল্লাহ উপর-নীচে সর্বত্র আছেন” - শিশু একে অনুভব করে নেয়।
নিয়্যত: আল্লাহ সম্পর্কে ধারণা দেওয়া।
--------
১৩. ঘর থেকে বের হওয়ার আগে “বিসমিল্লাহ” বলা।
শিশু ঘর থেকে বের হওয়ার সময় মুখে বলুন: “বিসমিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ।” কিছু না বললেও ধীরে ধীরে সে অভ্যস্ত হবে।
--------
১৪. ‘শুকরিয়া’ করার অভ্যাস তৈরি করুন।
কীভাবে: কিছু দিলে বলুন, “আলহামদুলিল্লাহ বলো।” প্রথমে না বললেও, এই শব্দের প্রতি এক প্রাকৃতিক টান তৈরি হবে।
--------
১৫. আয়নায় তাকিয়ে বলা - “আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছেন।” এতে করে শিশু তার আত্মসম্মান এবং আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা শেখে।
--------
১৬. পশু-পাখি দেখিয়ে আল্লাহর সৃষ্টি চিনানো।
“এই বিড়ালটা কে বানিয়েছে?” — “আল্লাহ”
এভাবে প্রকৃতি দিয়ে ‘খালিক’ পরিচয় দেওয়া।
--------
১৭. তার হয়ে “ঈমানী দু'আ” করা (প্রতিদিন অন্তত ১ বার করে হলেও)
“হে আল্লাহ, আমার সন্তানকে সিদ্দিক, আমানতদার ও নামাজি বানিয়ে দাও।” “ওকে ইসলাম, কোরআন ও সুন্নাহর সত্যিকার অনুসারী বানিয়ে দাও! কোরআন ও সুন্নাহর আলোকে সব সময় চলার তৌফিক দান করো।" (আপনার নিয়্যত ও দু'আর মাধ্যমে আমল হয়ে যাবে ইনশা আল্লাহ।)
--------
১৮. খারাপ কিছু দেখলে বা বাজে শব্দে “আস্তাগফিরুল্লাহ” বলা। সে বুঝবে, খারাপ কিছু মানেই- আল্লাহকে মনে করে সংশোধন হওয়া দরকার।
--------
১৯. ঈদ/রামাদান/জুমআর দিনকে স্পেশাল বানানো।
ছোট ছোট আনন্দ, মিষ্টি, নতুন জামা দিয়ে বলুন: “আজ আল্লাহর পছন্দের দিন! ইসলামিক কনসেপ্ট/ চিন্তা-চেতনা = আনন্দের মাধ্যমেও শেখানো যায়।
--------
২০. “বাবা-মার জন্য দু'আ করো” শেখানো।
ছোট্ট দোয়া: “রব্বির হামহুমা কামা রব্বায়ানি ছগীরা।” প্রথমে শুধু “হে আল্লাহ আমার মা-বাবাকে সুস্থ রাখো ভালো রাখো” বলাই যথেষ্ট। এভাবে আস্তে আস্তে অন্যদের জন্যেও দু'আ করতে শেখানো।
--------
২১. নামাজের সিজদায় গিয়ে তার নাম নিয়ে দু'আ করা।
কীভাবে: নামাজে সিজদায় গিয়ে বলুন,
“ইয়া আল্লাহ, আমার সন্তানদেরকে আপনার পছন্দের বান্দা/বান্দি বানিয়ে দিন। তাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে সব সময় চলার তৌফিক দান করুন।" শিশুরা কিছু না বুঝলেও আপনার নিয়্যতে সেটা আমল হয়ে যাবে।
--------
২২. Islamic lullaby / Nashed শোনানো (বিনা বাদ্যযন্ত্রে)।
উদাহরণ: “Tala’al Badru”
“Give thanks to Allah”
কিংবা শুধু মা'য়ের মুখে গাওয়া “আল্লাহু, আল্লাহু...” ধরণের ধ্বনি। কিংবা আপনার প্রিয় কোনো হামদ-নাত'ও শোনাতে পারেন। এতে করে শিশু শান্ত হয়, একইসাথে রূহানি পরিচিতি পায়।
--------
২৩. কুরআনের আয়াত দিয়ে Nickname তৈরি করে ডাকা।
যেমন: “ইয়া নূর” (আলোর মতো), “হুরাইন”, “সিদ্দিকাহ”। এতে বাচ্চার পরিচয়ের সাথেই ঈমানি শব্দ জড়ানো হয়।
--------
২৪. হাত ধরে ছোট ছোট দু'আ-যিকির শেখানো (মুখে মুখে)
“বিসমিল্লাহ” "সুবহানাল্লাহ" “আলহামদুলিল্লাহ” “আসসালামু আলাইকুম”— এভাবে এক-দুইটি করে শব্দ এক সপ্তাহে শিখানো।
--------
২৫. কুরআন স্পর্শ করানোর সময় “এটা আল্লাহর কিতাব/বই” বলা। ছোট্ট হাতে কুরআন ধরিয়ে, তাকে আলতোভাবে বলুন, “এই কিতাবে আল্লাহর কথা/বাণী সমূহ লিপিবদ্ধ আছে, তাই এইটা খুব সম্মানের জিনিস।” সে এখন তেমন কিছু না বুঝলেও তাহার অন্তরে এর ছাপ পড়ে।
--------
২৬. Islamic Mirror প্লে :
আয়নায় তাকিয়ে বলুন - “আল্লাহ তোমাকে কতো সুন্দর করে বানিয়েছেন। শোকর আলহামদুলিল্লাহ, তুমি আল্লাহর বান্দা/বান্দি!” এতে করে শিশুর আত্মপরিচয়ের ভিত্তি গড়ে উঠে।
--------
২৭. Adhan ও Iqamah শোনানো / বলার অভ্যাস।
মাঝে মাঝে তার কানে আজান বলুন, এমনকি খেলার ছলেই। আজান মানেই আল্লাহর ডাক- আস্তে আস্তে এটা তার মনে গেঁথে যাবে।
--------
২৮. “সালাম” বলা ও শিখানো:
পুতুল ধরে বলুন- “আসসালামু আলাইকুম বলো ওকে।” প্রথমে খেলার ছলেই হোক, ধীরে ধীরে ভালো কিছু অভ্যাস তৈরি হবে ইনশা আল্লাহ।
--------
২৯. সূর্য / চাঁদ / তারাকে দেখিয়ে আল্লাহর নামে প্রশংসা করা।
“আল্লাহ এই চাঁদ বানাইছে, দেখো কী সুন্দর!” Creation দিয়ে Creator চিনানো — এইভাবেই ধীরে ধীরে একটি শিশুর ঈমান গড়ে ওঠে।
--------
৩০. শিশুর হাঁচি/হাই দিলে "আলহামদুলিল্লাহ" বলা।
নিজে বলুন, কিংবা তার পক্ষে বলুন: “আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমায় হাঁচি দিয়ে বিশ্রাম দিলেন।”
--------
৩১. খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলানো।
আপনি খাওয়ানোর পর নিজের মুখে বলুন: “আলহামদুলিল্লাহ”। ধীরে ধীরে সে আপনাকে অনুসরণ করতে শিখবে।
--------
৩২. দু'আ দিয়ে কাঁদা বা কান্না থামানো।
শিশুর কান্না হলে বলুন- “হে আল্লাহ, আমার শিশুকে তুমি শান্তি দাও, আরাম দাও! মা তোমার জন্য দোয়া করছে।” আপনি শান্ত থাকবেন, আমলের নিয়্যতে দোয়া করবেন।
--------
৩৩. ইসলামিক গল্প বলার রুটিন।
প্রতিদিন ৫–১০ মিনিট: “এক ছিলেন ইউনুস (আ.), তিনি একদিন জাহাজে উঠলেন...।” ইসলামিক গল্প সংক্ষিপ্ত হলেও ধারাবাহিকতা শিশুর মনে ঈমানের বীজ বোনে।
---------
৩৪. Islamic Counting / Color Game:
রঙ/গণনার সাথে ইসলাম যুক্ত করা-
“১ আল্লাহ, ২ রাকাআত, ৩ সাহাবী”
“সবুজ রঙ – জান্নাতের রঙ” ইত্যাদি।
--------
৩৫. ছোট ছোট দু'আর কার্ড বানিয়ে দেয়ালে লাগানো
যেমন: “ঘুমের আগে: বিইসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া” “খাওয়ার আগে: বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ”। আপনারা নিজেরাও শিখবেন, আপনাদেরকে দেখে শিশুটিও ধীরে ধীরে শিখতে থাকবে।
--------
৩৬. দিনে একবার বলে দেওয়া: “আল্লাহ তোমাকে ভালোবাসেন।” এতে করে শিশুর আত্মা আল্লাহর ভালোবাসার দিকে ধাবিত হয়।
--------
৩৭. অন্যের জন্য দোয়া করতে শেখানো।
যেমন: “আমার নানা-নানু, দাদা-দাদি যেন সুস্থ থাকে, ভালো থাকে! বলো আমিন!" এতে তার হৃদয় নরম হবে, আর নিয়মিত দোয়া’র অভ্যাস গড়ে উঠবে।
--------
৩৮. সূর্য ডোবার সময় ‘মাগরিব’ নামাজের কথা স্মরণ করানো। “সূর্য ডুবে যাচ্ছে, এখন আল্লাহ ডাকেন নামাজের জন্য।” এতে করে সময় জ্ঞান/নামাজের পরিচিতি জন্মাবে।
--------
৩৯. Islamic Affirmation Game:
বলুন, “তুমি কে?” সে উত্তর শিখুক: “আমি আল্লাহর বান্দা/বান্দি।” ছোট হলেও তার আত্মপরিচয় গড়বে।
--------
৪০. Islamic Tone with Hugs.
তাকে জড়িয়ে ধরে বলুন: “আল্লাহ তোমার উপর রহম করুন! তুমি জান্নাতে যাবে ইনশা আল্লাহ।” সন্তানের প্রতি আপনার আন্তরিক ভালোবাসার সাথে ঈমানি বাণী— তার হৃদয়ে চিরস্থায়ী ছাপ ফেলবে ইনশাআল্লাহ।
--------
৪১. প্রতিদিন একটি ‘নতুন শব্দ’ শেখানো (ইসলামিক শব্দভাণ্ডার)
যেমন: আজ: “সালাত- নামাজ”, কাল: “সবর- অপেক্ষা”, পরশু: “কুরআন- আল্লাহর বাণী”। শিশুদের মস্তিষ্ক শব্দ ধরে রাখে, এই শব্দগুলো তার অন্তরে গেঁথে যাবে।
--------
৪২. বৃষ্টি নামলে কানে কানে বলুন: “এখন দোয়ার সময়”
বলুন: “চলো দোয়া করি, এখন আসমান খুলে গেছে। আল্লাহ এখন আমাদের সবকথা শুনছেন।” বলুন- “হে আল্লাহ, আমার সন্তানদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। হে আল্লাহ, তাদেরকে জ্ঞানী, গুণী, কর্মঠ, শুদ্ধাচারী, আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলুন! আমিন!”
--------
৪৩. গায়ের কাপড় পরাতে গিয়ে বলুন:
“আল্লাহ তোমাকে কত সুন্দর কাপড় দিয়েছেন বল- শোকর আলহামদুলিল্লাহ।" এতে করে আল্লাহর দেয়া নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা শেখানো হবে।
--------
৪৪. তার খেলনাগুলোকে Islamic নাম দেওয়া
যেমন: পুতুলের নাম “মারিয়াম”, “আসিয়া”, “ইব্রাহীম”, “উমর”। এই ছোট্ট শিশুটি খেলতে খেলতে সে ইসলামি ইতিহাসের সাথে পরিচিত হবে।
--------
৪৫. ঘুমের আগে ছোট্ট তালিম
মাত্র ৫ মিনিটের কথা:
“আজ আমরা কি শিখলাম?”
“আল্লাহকে ভালোবাসলে কী হয়?”
এতে করে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়বে।
--------
৪৬. কুরআনের শব্দ/আয়াত মুখস্থ করাতে ছন্দ নাহয় তাল দিয়ে বলা
“কুল হুয়াল্লাহু আহাদ...” ধীরে ধীরে সুরে বলুন, — শিশু সুর ধরতে পারে ও পছন্দ করে।
--------
৪৭. Islamic Visual Toy/Card বানিয়ে খেলা।
উল্টে উল্টে বলুন:
“এইটা কা'বা”
“এইটা জান্নাতের দরজা”
“এইটা কুরআন”
খেলনার মাঝেও ইসলাম শেখা হবে।
--------
৪৮. তার হয়ে Charity করা (সে দেখুক)
কেউ দরজায় এলে বলুন:
“এইটা তোমার তরফ থেকে দিচ্ছি।”
সে নিয়মিত দান করা শিখবে।
--------
৪৯. কখনও কান্না থামলে বলুন: “আল্লাহ তোমাকে শান্ত করেছেন।” সে বুঝবে, শান্তি একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে।
--------
৫০. পছন্দের কাজের পর “আলহামদুলিল্লাহ” দিয়ে রিক্যাপ করা।
যেমন: খাওয়ার পর, খেলার পর, ঘুমের পর বলুন- “আলহামদুলিল্লাহ! আজ কত ভালো দিন কাটালাম, তাই না?”
--------
৫১. আয়নার সামনে দাড় করিয়ে বলুন: “তুমি আল্লাহর সৃষ্টি, কত সুন্দর!”
নিজের সম্পর্কে পজিটিভ ভাবনার ভিত্তি তৈরি হয় — এটা ইসলামিক আত্মপরিচয় গঠনের প্রথম ধাপ।
--------
৫২. চুপ থাকা/ মৌন থাকা শেখানোর সময় “সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার” বলতে শেখানো।
তার সাথে খেলতে খেলতে বলুন, “চুপচাপ মৌন থেকে বলি: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার”। সে বুঝবে চুপচাপ বা মৌন থাকা মানেই তখন আল্লাহর যিকর করতে হবে!
--------
৫৩. Islamic Object-based Hide & Seek:
খেলনা পুতুল বা বাংলা কুরআনের আয়াত লুকিয়ে বলুন, “আল্লাহর কথা/আল্লাহর বাণী কোথায় লুকিয়ে আছে? খুঁজে বের করো!” এভাবে খেলনার মাধ্যমেও ইসলাম শেখানো যায়।
--------
৫৪. Islamic “Yes-No” Game:
আপনি জিজ্ঞেস করুন:
“আমরা নামাজ পড়ি?”→ সে বলবে হ্যাঁ।
“আমরা মিথ্যা বলি?” → না।
এমন ছোট ছোট প্রশ্নে বড় শিক্ষা!
--------
৫৫. তার নাম দিয়ে ছোট্ট দোয়া বানিয়ে বারবার বলা
“ইয়া রাহমান, ইয়া রাহিম, আমার সন্তানের ....... উপর রহম কর। তাকে সুস্থ রাখো, ভালো রাখো। তাকে সঠিক পথে পরিচালনা করো।”
--------
৫৬. Islamic Weather Talk.
যেমন: বৃষ্টি = আল্লাহর রহমত
রোদ = আল্লাহর নূর
ঝড় = আল্লাহর কুদরত
এভাবে প্রকৃতি দিয়ে তাওহীদ শেখানো।
--------
৫৭. তার বডি পার্ট শেখানোর সময় আল্লাহর সৃষ্টির কথা বলা।
“এই চোখ, নাক, মুখ? আল্লাহ দিয়েছেন।”
“এই শরীর, হাত, পা? আল্লাহ বানিয়েছেন।”
সে বুঝবে, সব কিছু আল্লাহর দেয়া আমানত।
--------
৫৮. ইসলামিক Shape & Color Matching Game.
সবুজ রং = জান্নাত
কালো রং = কা’বা
সাদা রং = তাহারাত
রঙ আর আকৃতির মাধ্যমে বিশ্বাস শেখানো।
৫৯. ঘরের দেয়ালে Islamic Alphabet চার্ট লাগানো।
A – Allah
B – Bismillah
C – Caliph
ছোট থেকেই শব্দগুলোর সাথে পরিচয় করানো।
---------
৬০. ঝিমুতে থাকা অবস্থায় মুখে মুখে ধীরে ধীরে বলুন:
“লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ...”
ঘুমের সাথে যিকরের সম্পর্ক তৈরি হয়, ইন শা আল্লাহ।
৬১. “হাত তুলে দোয়া করি” খেলা
দুজন হাত তোলে বলুন:
“আল্লাহ, আকিফাহ যেন জান্নাতে যায়, আমিন!”
শিশুরা হাত তোলা শেখে আর দোয়ার অভ্যাস গড়ে ওঠে।
৬২. Islamic clean-up song.
খেলনা গুছানোর সময় বলুন:
“নবীজী (সা.) ছিলেন পরিষ্কার-পরিচ্ছন্ন!”
“চল সব গুছিয়ে দেই, আল্লাহ খুশি হন।”
৬৩. ঘুম ভাঙার পর কানে বলুন:
“আলহামদুলিল্লাহিল্লাযি আহইয়ানা…”
ধীরে ধীরে শিশুর মুখেও বসে যাবে।
৬৪. Islamic lullaby.
ঘুমপাড়ানি গানে দিন ঈমানি কথা:
“আল্লাহ তোমায় ভালোবাসে, মা করে দোয়া, জান্নাত হবে তোমার ঘর, যদি করো সওয়াব...”
৬৫. পাখি/গাছ/ফুল দেখিয়ে বলুন: “আল্লাহ বানিয়েছেন”
সৃষ্টির প্রতি বিস্ময় থেকে সৃষ্টি কর্তার প্রতি ভালোবাসা।
৬৬. যেকোনো ভালো কাজ করে বলুন: “এইটা আমলনামায় চলে গেলো”
শিশুরা ‘আমলনামা’ শব্দ শুনতে শুনতে আগ্রহী হবে।
৬৭. মুভমেন্ট আর যিকরের সমন্বয়।
যেমন: লাফ দিতে দিতে বলুন:
“আল্লাহু আকবার!”
শরীর আর মুখ দুইটাতেই যিকরের অভ্যাস।
৬৮. যখন গায়ে কিছু লাগে বা ব্যথা পায়, বলুন: “আল্লাহ তোমায় শিফা দেবেন”
অসুস্থতা = আল্লাহর কুদরত ও রহমত শেখা হয়।
৬৯. Islamic reward stickers
ভালো কাজ করলে একটা স্টিকার:
“আজ তুমি বলেছো আলহামদুলিল্লাহ”
“তুমি মায়ের কথা শুনেছো”
Reward-এর মাধ্যমে ঈমানি অভ্যাস গড়ে ওঠে।
৭০. কুরআন তিলাওয়াত চালিয়ে ঘর গোছানো:
ঘর গোছানোর সময় সুরা চালিয়ে রাখুন — শিশু শুনতে শুনতে আয়াত ধরবে ইন শা আল্লাহ।
--------
৭১. “আল্লাহর নাম ধরে ডাকো” খেলা :
জিজ্ঞেস করুন: “তোমার খাওয়া কে দেয়?”
→ সে উত্তর দেবে: “আল্লাহ!”
“তুমি কাকে বেশি ভালোবাসো?” →“আল্লাহকে!”
খেলতে খেলতে তাওহীদ গেঁথে যাবে।
--------
৭২. Islamic High-five Game
কিছু ভালো কাজ হলে বলুন:
“High five for saying Bismillah!”
খেলায় খেলায় ইসলাম শেখা।
--------
৭৩. শব্দ শেখানোতে ইসলামিক উদাহরণ
যেমন: “মা” শেখানোর সময় বলুন:
“নিজের মাকে নবীজী কত ভালোবাসতেন!”
মা শেখা + আদব শেখা একসাথে।
--------
৭৪. জুতা পরাতে গিয়ে বলুন:
“ডান পা আগে, নবীজি আগে ডান পা দিতেন।”
সুন্নাহ ছোট থেকেই অনুশীলন হবে।
--------
৭৫. জান্নাত-ভিত্তিক পুরস্কার দেওয়া বলুন:
“তুমি জান্নাতি কাজ করেছো!” আর একটা স্টিকার বা ছোট পুরস্কার দিন।
--------
৭৬. পানি খাওয়ানোর সময় বলুন:
“৩ বার করে খাই।” এক নিঃশ্বাসে না খেয়ে তিনবারে খাওয়ার সুন্নাহ শেখান।
--------
৭৭. Islamic Shadow Play
টর্চের আলোতে বলুন:
“আলো কার?” → “আল্লাহর”
“ছায়া কার?” → “আল্লাহর সৃষ্টি”
মজা করেই তাওহীদ বোঝান।
--------
৭৮. একসাথে তাসবীহ গোনা -
তসবীহ হাতে দিয়ে বলুন: “সুবহানাল্লাহ বলো, আমরা ৩টা বলবো!” গোনার মাধ্যমে সংখ্যা শেখা + যিকর।
--------
৭৯. ‘সোনা মেয়ে’, ‘জান্নাতি বাচ্চা’ — ঈমানি টাইটেল ব্যবহার
প্রশংসার সময় বলুন:
“আল্লাহর প্রিয় বান্দি!”
“জান্নাতের ফুল তুমি!”
--------
৮০. শিখতে না পারলেও প্রশংসা দিয়ে উৎসাহ দিন
“তুমি চেষ্টা করেছো, আল্লাহ খুব খুশি হবেন।”
শুধু অর্জন না, নিয়্যত ও চেষ্টার মূল্য শেখা।
--------
৮১. প্রতিদিন একবার বলুন: “আল্লাহ তোমাকে দেখছেন” (দয়া ও দৃষ্টি বোঝাতে)
ভয় নয়, ভালোবাসা দিয়ে এই বাক্য বলুন।
শিশুর হৃদয়ে গেঁথে যাবে: “আমার রব আছেন, তিনি দেখেন”।
--------
৮২. ঘুমাতে যাওয়ার সময় মাথায় হাত রেখে দোয়া করুন
ধীরে ধীরে উচ্চস্বরে বলুন: “আল্লাহুম্মা নিই’জকা মিনাশ শাইতান...” ধীরে ধীরে একদিন আপনার দোয়ার আওয়াজ শিশুর ঘুমের এক অংশ হয়ে যাবে।
--------
৮৩. Islamic Animal Sounds Game
বলুন: “বকরি কী করে?” → “ম্যাআআ”
তারপর বলুন: “এই বকরি আল্লাহ বানিয়েছেন”
খেলার ফাঁকে সৃষ্টিকর্তার পরিচয়।
--------
৮৪. হাঁচি দিলে বলুন: “আলহামদুলিল্লাহ” — আর তাকে বলান “ইয়ারহামুকাল্লাহ"। হাঁচি দিয়েই ছোট্ট সুন্নাহ শেখা।
--------
৮৫. Islamic Matching Puzzle বানিয়ে দিন
কা’বা + হাজ্জ
কুরআন + তিলাওয়াত
জান্নাত + ভালো কাজ ।
Matching করতে করতে ইসলামি ধারণা মজবুত হয়।
--------
৮৬. একদিনের টার্গেট দিন:
“আজ সারাদিন আলহামদুলিল্লাহ বলবো”। সে হয়তো ভুলে যাবে, কিন্তু আপনি বলুন, “তুমি যা বলেছো, আল্লাহ সব শুনেছেন!”
--------
৮৭. Islamic Colors Day
আজ শুধু সবুজ জিনিস খুঁজবো (জান্নাত), কাল সাদা জিনিস (তাহারাত)। রঙ দিয়ে ঈমানি সংযোগ।
--------
৮৮. Islamic Rhymes with Actions
যেমন: “Raise your hands, say Bismillah,
Eat your food, and say Alhamdulillah!”
বাচ্চাদের প্রিয় রাইমসের জায়গায় ইসলাম বসিয়ে দিন।
--------
৮৯. হাঁটার সময় ‘মনের দোয়া’ করতে শেখান
আপনি বলুন:
“আল্লাহ, আমার মেয়ে যেন পড়ে না যায়"
সে শেখে, হাঁটাও আল্লাহর নিয়ন্ত্রণে।
--------
৯০. “আল্লাহ আমাদের কোথায় রেখেছেন?” খেলা: ঘরের ভেতরে জিজ্ঞেস করুন -
“আমরা কোথায়?”
“আল্লাহর দুনিয়ায়”
সে বুঝবে, এই জগৎ আল্লাহরই সৃষ্টি ও নিয়ন্ত্রণে।
--------
৯১. Islamic Mirror Play
আয়নার সামনে দাঁড় করিয়ে বলুন:
“আল্লাহ কত সুন্দর বানিয়েছেন তোমাকে!”
আত্মসম্মান + আল্লাহর শোকর দুটোই।
--------
৯২. হাঁটার সময় “লা ইলাহা ইল্লাল্লাহ” ধীরে ধীরে বলুন
প্রতিটি পা ফেলতে ফেলতে বলুন — সে হোক কোলে বা মাটিতে।
--------
৯৩. দুধ খাওয়ার সময় বলুন:
“রাব্বি যিদনি ইলমা” যেন জ্ঞানের শুরু হয় সবচেয়ে নিরাপদ সময়ে — মায়ের কোলে।
--------
৯৪. Islamic flashcards বানান
ছবি দিয়ে দেখান: কা'বা, কুরআন, চাঁদ, নামাজ...
দৈনিক একটা করে দেখান — আল্লাহর নামও শেখাতে পারেন।
--------
৯৫. Islamic Animal Book
বইয়ে দেখিয়ে বলুন:
“উট? হজে যায়!”
“মক্কায় কি আছে? কা'বা!”
চেনা জগতে ইসলামকে বসানো।
--------
৯৬. Islamic pretend play
নামাজে দাঁড়ায়, সেজদা করে, খিলখিল হাসে —
আপনি বলুন: “আল্লাহ খুব খুশি!”
--------
৯৭. দাঁত ব্রাশ করার সময় বলুন: “পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ”
ব্রাশ করা = ঈমানের শিক্ষা।
--------
৯৮. Islamic sensory play
পানি, বালি, তুলা দিয়ে খেলায় বলুন:
“আল্লাহ পানির মাঝে জীবন রেখেছেন।”
“এই তুলার মত সফট বানাক আল্লাহ তোমার অন্তর।”
--------
৯৯. দোয়া শেখার সময় ‘আঙ্গুল দিয়ে গোনা’ খেলুন।
যেমন: আঙ্গুল -
১ → “বিসমিল্লাহ”
২ → “আলহামদুলিল্লাহ”
৩ → “ইয়া আল্লাহ, জান্নাত দাও”
কল্পনার সাথে দ্বীনের বুনন।
--------
১০০. ঘুমানোর আগে মাথায় হাত দিয়ে এই দোয়া করুন:
❑ “আল্লাহ, আমার এই Amanah (আকিফাহ) কে তুমি রক্ষা করো, হিদায়াহ দাও, জান্নাতের রাস্তায় চালাও — আমি তো শুধু চেষ্টা করছি, তাওফিক তোমারই।”
এই দোয়ার মধ্যেই লুকানো আছে আপনার মা হিসেবে সকল কষ্ট, চেষ্টা আর নিয়্যতের সারাংশ।
☞ মনে রাখবেন:
একটি আমলও “ছোটো” নয় — নিয়্যতই বড়। আপনার দুরুদ, চোখের পানি, বাচ্চার কপালে চুমু দিয়ে করা দু'আ — আল্লাহর কাছে অনেক মূল্যবান।
আল্লাহ তা’য়ালা আমাদের সন্তানদের কুরআনের হিফয, দ্বীননদারিতা এবং নবীজী (সঃ) এর প্রেমে বড় করার তাওফিক দিন। আমীন। 🤲~
_____ সংগৃহীত ।
--------------------- • ---------------------