Arafat’s Diary

Arafat’s Diary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arafat’s Diary, Photography Videography, Beaumont, TX.

০৩ সেপ্টেম্বর , ২০২৪লোকেশন : নিউ ইংল্যান্ড সিমাউন্টস টপিক : “ব্যাটারী লাইফ “ বাই A.Arafatবাংলাদেশ থেকে বিদেশে যাবেন?  নি...
09/03/2024

০৩ সেপ্টেম্বর , ২০২৪

লোকেশন : নিউ ইংল্যান্ড সিমাউন্টস

টপিক : “ব্যাটারী লাইফ “ বাই A.Arafat

বাংলাদেশ থেকে বিদেশে যাবেন? নিশ্চয়ই ফোন টা কে বাসা থেকে বের হওয়ার আগমুহূর্ত পর্যন্ত চার্জে দিয়ে রাখেন, ১০০% হওয়ার পরেও,আর সাথে তো পাওয়ারবাঙ্ক থাকবেই. একটা ফোনের চার্জ শেষ হতে কতক্ষন লাগে? হয়তোবা খুব হেভি উজ হলে ১৫-২০ ঘন্টা।

আমাদের ফোনে যখন ১০০% চার্জ থাকে তখন আমরা নির্দ্বিধায় ফোন এর ব্রাইটনেস বেশি দিয়ে চালাতে থাকি, অথবা ফেসবুকে রীল বা ইউটুবে ভিডিও টেনশন বিনা দেখতে থাকি, ফোন এর চার্জ ৫০% এ আসলে হয়তোবা একটু হুশ আসে, না পারতে খুব একটা অপ্রয়োজনীয় কাজে ব্যবহার করি না।এখন ধরে নিন আপনার কাছে চার্জ করার জন্য চার্জার নাই বা পাওয়ারবাঙ্ক নাই আর ফোনে চার্জ আছে ২০%,কি করবেন? নিশ্চই ভিডিও দেখা দূরে থাক, ফোনে টা না পারতে ব্যবহার করবেন না, কারণ আপনি জানেন ফোনে এর ব্যাটারী এর চার্জ খুব একটা বেশিক্ষন থাকবে না, আর আপনার বাসার বাইরে থাকতে হবে আরো অনেক্ষন।

আমরা যদি নিজেদের জীবনের সময় টাকে একটা ফোনের ব্যাটারির সাথে তুলনা করি, যৌবন এর ৩০-৩৫ বছর কে যদি আমি ৫০% ধরি, বুড়ো বয়স এর ১৫-২০ বছরকে যদি আমরা ২০% ধরি আর এর মাঝের ২০-২৫ বছর কে যদি আমরা ৩০% ধরি, দেখবেন যে ঠিক মোবাইলের চার্জ যখন ১০০% থাকে আর আমরা চিন্তা ছাড়াই ফুল উদ্যোমে মোবাইল উজ করি, ঠিক তেমনি ভাবে আমরা আমাদের যৌবন পার করে দেই পার্টি করে, দোস্ত একটা টান দে কিছু হয় না এক টান এ- এই টাইপ এর এক্সপেরিমেন্ট করে, অথবা দোস্ত এই যুগে কয়েকটা প্রেম না করলে মানুষে আমাদের পোলা কইবো নাকি, অথবা শোঅফ করে, ইত্যাদি।

যখন ব্যাটারির ৫০% এর মতো চার্জ শেষ হয়ে যায় তখন একটু হুশ আসে আমাদের, চিন্তা করি জীবনের অর্ধেক টা তো শেষ,এবার একটু ঠিক হওয়ার দরকার।আর শেষ ২০% বাকি থাকতে আমরা তখন দিশেহারা হয়ে পড়ি, চিন্তা করতে থাকি যে ইশ যদি ব্যাটারির ১০০% চার্জ থাকতে জীবনের মর্ম টা বুঝতে পারতাম, বেশিরভাগ ক্ষেত্রেই ওখান থেকে আর ফিরে আসার সময় বা চার্জ লেভেল থাকে না।

আমাদের জীবন এর ব্যাটারী লাইফ একটি ফোনে এর ব্যাটারী লাইফ থেকে খুব একটা ভিন্ন না, তাই যদি আমরা নিজেদের জীবনকে একটা ফোনের ব্যাটারী লাইফ এর সাথে কমপেয়ার করতে পারি তাহলেই হয়তোবা আমরা উপলব্ধি করতে পারবো যে জীবনটা আসলেই কতো ছোট।সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে, পরে কেঁদেও হয়তোবা আর কুল কিনারা পাওয়া যাবে না।

A.Arafat

০১ সেপ্টেম্বর , ২০২৪লোকেশন : নর্থ আটলান্টিক ঔসেন “সিলেবাস ” বাই  A.Arafatমানুষর জীবনে আসলে মূল চাহিদা টা কি?  আমার কাছে ...
09/02/2024

০১ সেপ্টেম্বর , ২০২৪

লোকেশন : নর্থ আটলান্টিক ঔসেন

“সিলেবাস ” বাই A.Arafat

মানুষর জীবনে আসলে মূল চাহিদা টা কি? আমার কাছে মনে হয় যে মানুষের কয়েকটি মৌলিক চাহিদা রয়েছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাকা।আর কি? সুন্দর বউ বা ধনী জামাই, স্টেটাস, বাড়ি, গাড়ি অর্নামেন্টস ইত্যাদি।

আমরা আমাদের জীবনের প্রাই ২৫ টা বছর পার করে দেই নিজেদের প্রতিষ্টিত করতে, সেই ৩-৩.৫ বছর থেকে স্কুল এর টুইংকেল টুইংকেল লিটল ষ্টার থেকে ইউনিভার্সিটি লাইফ এর ভালো সিজিপিএ এর জন্য।তারপরে ম্যাক্সিমাম মানুষ জব খুঁজে ভালো একটা লাইফ এর আশায়, হাতে গুনা কয়েকজন ব্যবসা করে।সেই ২৫ বছর বয়স থেকে এইযে আমরা জীবনের রেইস এ ভালো থাকার দৌড়ে আটকে যাই, সেই রেইস শেষ হয় ৬০-৬৫ বছর এ গিয়ে, যা কিনা মৃত্যু থেকে ১০-১৫ বছর দূরে মাত্র।চিন্তা করে দেখলে খুব অবাক লাগে যে শুধু মাত্র বুড়ো বয়সে একটু ভালো থাকার আশায় বা মেডিকেল ট্রিটমেন্ট বা একটু যেন শেষ বয়স এ আরাম এ মরতে পারি এই চিন্তা করে আমরা জীবনের ৬০-৬৫ বছর রেইস করতে করতে কাটিয়ে দেই।এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানুষের জীবনের সিলেবাস।

সিলবাস যেটা যুগ এর পর যুগ ধরে চলে আসছে, এখন কি আমাদের একটু সিলবাস টাকে আপডেট করা উচিত নয়? আমি যদি আপনাদের জিগ্যেস করি জীবনের আসল সিলেবাস টা কি? টাকা কামানো? ভালো জীবন যাপন করা? নাকি ব্যাংক এ কয়েক কোটি টাকা ছেলে মেয়েদের জন্য রেখে মরতে পারলেই আপনি নিজেকে সার্থক মনে করবেন?

আমার কাছে মনে হয় আ মুসলিম হিসেবে আমরা মূল সিলেবাস থেকে শুধু দূরেই না, বরং মূল সিলেবাস এর অলমোস্ট বিপরীত টাই করছি।

আমাদের সিলেবাবাস এ ছোট বেলা থেকে থাকা উচিত ছিলো কি ভাবে ভালো একজন মানুষ হওয়া যায়, কি ভাবে সৎ পথে উপার্জন করা যায়,কি ভাবে বাবা মা বা সিনিয়র দের রেস্পেক্ট করতে হয়, কি করলে আল্লাহ খুশি হবেন, আমাদের কোন নবী কে আল্লাহ কি পরীক্ষায় ফেলেছিলেন , ছেলে মেয়ে কে হালাল আর হারামের সম্পর্কে ছোট বয়স থেকেই ধারনা দেয়া, ইত্যাদি.

কিন্তু আমরা কি করছি? বাচ্চাদেরকে বড়ো করছি জীবনের ফেইক রেইস এ টিকে থাকার জন্য, যা কিনা পরকালে দুই পয়সার কাজেও আসবে না।পরীক্ষার আগের দিন রাতে পরে যেমন পাশের আশা করা যায় না ঠিক তেমনি ভাবে ৬০-৬৫ বছরে পৌঁছে শেষ ১০-১৫ বছর চেষ্টা করে আল্লাহ কে খুশি করাও খুব একটা সহজ বেপার না, হয়তোবা হাতে গুনা কয়েকজন পারবে, আমি নিজেকে ওই হাতে গুনা কয়েকজনের ক্যাটাগরি তে ফেলতে চাই না, আমি নিজেকে অর্ডিনারি ধরেই আগাতে চাই, তাই বলছি সময় এসেছে জীবনের সিলেবাস নিয়ে গভীর ভাবে চিন্তা করার।

এখনো অনেক সময় আছে বা পরে আল্লাহর কাছে মাফ চেয়ে নিবো বা বুড়ো বয়স এ ঠিক হয়ে যাবো চিন্তা করে আগালে আমরা জীবনের রেইস এ হয়তোবা জিতে যাবো কিন্তু এই রেইস এ হেরে গেলেও খুব একটা ক্ষতি নেই।জীবনের মূল সিলেবাস টা কি সেটা আমাদের বুঝতে হবে এবং সেই অনুযাই নিজেদেরকে সময় থাকতে তৈরি করতে হবে।

A.Arafat

Eid Mubarak
04/12/2024

Eid Mubarak

03/25/2024

লুমাযাহ কারা? (সুরা হুমাযাহ):

কর্মক্ষেত্রে বা পারিবারিক বা বন্ধু মহলে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন, "আমি উচিৎ কথা বলতে কাউকে ছাড়ি না।আমি উচিৎ কথা মুখের উপর বলে দেই। আমি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড! যা মনে আসে তাই বলি।"

সব মহলে ঠোটকাটা স্বভাবের হিসেবে আপনি পরিচিত! সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন! ইসলাম ধর্মে এটাকেই "লুমাযাহ" বলা হয়।

আল্লহ্‌ এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন সূরা হুমাজাহ তে। নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্ক বাণী দিয়েছেন। আল্লাহ তাদের প্রতি কঠোর লানত করেছেন।

আসুন, আমরা একটু নরম হই, একটু সহনশীল হই, অন্তরকে পরিশুদ্ধ করি। মনে রাখবেন- আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা নিয়ামাহ পেয়ে গেছেন। হয়তো আমিও লুমাজার অন্তর্ভুক্ত, তবে চেষ্টা করছি নিজেকে বাঁচাতে। আল্লাহ তৌফিক দান করুন।

(Collected)

Eid Mubarak!May Allah forgive us for all our sins and may He make all our wishes come true. May He reduce our hardships ...
06/29/2023

Eid Mubarak!

May Allah forgive us for all our sins and may He make all our wishes come true. May He reduce our hardships and give us an easy life and may He grant Jannat to the departed souls. Let's all pray and hope that Allah gives us a chance to stay healthy, covid-19 free, and hope that Allah grants us mercy to live and celebrate another Eid.

For those who are celebrating Eid with your loved ones, I just want you to realize how blessed you are to be given this opportunity by Allah. For those who are working today, I just want to tell you guys not to be sad and think about those who have lost their loved ones and don’t have anyone to celebrate Eid with, some are with their loved ones in the hospital, some have lost a loved one recently. At the end of the day, it’s all about Taqdir.

Let us all pray that Allah makes our lives easier and In sha Allah after we leave this word may He grant us eternal peace. Let us all start working for that happiness.

Eid Mubarak

A.Arafat

Coins make noise, real cash is quiet.
06/12/2023

Coins make noise, real cash is quiet.

A beautiful end to the day ❤️
10/29/2022

A beautiful end to the day ❤️

10/07/2022

5 minutes quick and easy breakfast ❤️

Beauty ❤️
09/22/2022

Beauty ❤️

Beauty of the sea ❤️
09/19/2022

Beauty of the sea ❤️

Address

Beaumont, TX
77701–77710, 77713, 77720, 77725, 77726

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arafat’s Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share