01/08/2024
ঋষি কাব্য আর নেই!!!!
সৃষ্টিশীলতা যেখানে সীমা মানে না। আলো-ছায়ার এই জগতে, সংবেদনশীলতা যে ছবির মাধ্যমে এত সুন্দর করে তুলে ধরা যায়, তার উদাহরহণ ছিল "ঋষি কাব্য"।
আমি তার তুলা প্রতিটি ছবি মোবাইলে সেভ রাখতাম আর ভাবতাম কতটা সাহসী আর দক্ষ হলে এই রকম একজন শিল্পী তাঁর শিল্পকে এইভাবে লালন করতে পারে।
তাঁর প্রতিটি ছবি যেন নিরব ভাষায় গল্প বলত। গভীর আবেগ এবং দক্ষতার ছাপ তাঁর শিল্পকে নিয়ে গিয়েছিল অন্য মাত্রায়।
সে আজ আমাদের মাঝে নেই।
কিন্তু এই ছবির আড়ালে, ঋষি সম্ভবত কিছু অজানা সংগ্রামের সম্মুখীন হচ্ছিলেন। তাঁর মৃত্যু আমারা শোকাহত। একটি উদাহরণ থেকেই গেল, যে কখনও কখনও সবচেয়ে উজ্জ্বল আলো তার পিছনেও যেন গভীর ছায়া লুকিয়ে রাখে।
এই শোকের মুহূর্তে, আমাদের মনে রাখা উচিত যে আত্মহত্যা কোনো সমাধান নয়। এটি এক চিরস্থায়ী নীরবতা, যা একটি প্রানবন্ত জীবনের শেষ।
আমাদের উচিত আমাদের চারপাশের মানুষের প্রতি সহানুভূতি এবং সমর্থন প্রদর্শন করা, কারণ আমরা কখনও জানি না কেউ কতটা কষ্টে আছে।
যারা সংগ্রাম করছেন, তাদের জানাই: আপনি একা নন। কথা বলুন, সাহায্য চান এবং বন্ধুত্ব খুঁজুন।
ভালো থেকো ভাই ওইপারে।